মঠবাড়িয়ায় আ’লীগ নেতার বাসায় চুরির ঘটনায় দুই চোর গ্রেফতার
মঠবাড়িয়া উপজেলা আ’লীগের সাবেক সহ-সভাপতি ফারুকুজ্জামানের বাসায় চুরির ঘটনায় মঠবাড়িয়া থানা পুলিশ প্রযুক্তি ব্যবহার করে অভিযান চালিয়ে বৃহস্পতিবার বিকেলে বরগুনার তালতলী থেকে মাসুম সিকদার(২৪) ও বেল্লাল মুন্সী(৩২) নামের দুই আসামীকে গ্রেফতার করেছে। এসময় তাদের কাছে চোরাই মালামাল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত মাসুম সিকদার পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার বিপেনপুর গ্রামের শাহজাহান সিকাদারের ছেলে এবং বেল্লাল মুন্সী বরগুনা জেলার তালতলী উপজেলা কচুপাতরা গ্রামের আবু বকর মুন্সীর ছেলে।
মঠবাড়িয়া থানার এসআই নূর আমীন জানান, গ্রেফতারকৃত মাসুম সিকদারের নামে বিভিন্ন থানায় ৫টি চুরির মামলা রয়েছে। তারা চুরির ঘটনা পুলিশের কাছে স্বীকার করেছে। তিনি আরও জানান, মঠবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা, আ’লীগ নেতা ফারুকুজ্জামানের বাসায় এবং সাংবাদিক মিজানুর রহমান মিজুর মোটরসাইকেল চুরির ঘটনায় গ্রেফতারকৃতরা জড়িত ছিলো।
