প্রধান সূচি

টুঙ্গিপাড়া হত দরিদ্রদের মাঝে ভ্যান-রিক্সা বিতরন

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রীর ৭১ তম জন্মদিন উপলক্ষে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে ০৮টি হত দরিদ্র পরিবারের মাঝে ভ্যান -রিক্সা বিতরন করা হয়। শুক্রবার দুপুরে উপজেলা মিলানায়তনের সামনে এ ভ্যান-রিক্সা বিতরন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও প্রধানমন্ত্রীর টুঙ্গিপাড়া কোটালীপাড়া সংসদীয় আসনের প্রতিনিধি শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ রুহুল আমিন, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুল হালিম, সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র মোঃ ইলিয়াস হোসেন, সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ সোলায়মান বিশ্বাস, দপ্তর সম্পাদক হাফিজুর রশিদ তারেক, প্রচার সম্পাদক আঃ সামাদ বিশ্বাস, পৌর আওয়ামীলীগের সভাপতি শেখ তোজাম্মেল হক টুটুল, কৃষক লীগ সভাপতি মোঃ মিলন মোল্লা, সাধারণ সম্পাদক আসলাম তালুকদার, ছাত্র লীগের সভাপতি মোঃ রেজাউল হক বিশ্বাস প্রমুখ।

পরে বঙ্গবন্ধু সমাধি কমপ্লেক্স মসজিদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সু-সাস্থ ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া মুনাজাত করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial