মঠবাড়িয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে ছাত্রলীগের আনন্দ মিছিল
মঠবাড়িয়া প্রতিনিধি :
জাতিসংঘের সাধারণ অধিবেশনের বক্তব্যে শান্তির মডেল প্রস্তাব করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে মঠবাড়িয়ায় আনন্দ মিছিল করেছে ছাত্রলীগ।
সোমবার সকালে উপজেলা, কলেজ ও পৌর ছাত্রলীগের উদ্যোগে মিছিলটি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা আওয়ামী লীগ অফিসের সামনে গিয়ে শেষ হয়।
উপজেলা ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম সোহেলের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কলেজ ছাত্রলীগের সভাপতি মিজান ফরাজী, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি এহসানুল হক মন্টু, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক তুষার আহম্মেদ মিলন প্রমুখ।
Please follow and like us:
« মঠবাড়িয়ায় প্রয়াত সাংবাদিক মোস্তফা গোলাম ফারুক বাচ্চুর মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) মঠবাড়িয়ায় ছোট্ট মনুদের জন্য ভালবাসা’র উদ্যোগে বস্ত্র বিতরণ »
