রোহিঙ্গাদের উপর হামলার প্রতিবাদে সূর্যোদয় গ্রন্থাগারের মানববন্ধন
স্টাফ রিপোর্টার :
মিয়ানমারের রোহিঙ্গাদের উপর হামলা-হত্যা-দেশ ত্যাগে বাধ্যকরার প্রতিবাদে পিরোজপুর পুরাতন বাসস্ট্যান্ডে মানববন্ধন করেছে অ-রাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন সূর্যোদয় গ্রন্থাগার। শনিবার সকালে অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ রেজাউল করিম সেন্টু, সহ-সভাপতি কাজী এনামূল হক, সাংগঠনিক সম্পাদক মোঃ মামুনর রশিদ প্রিন্স, মোঃ শামীম খাঁন, সাংবাদিক খেলাফত হোসেন খসরু, সূর্যোদয় গ্রন্থাগারের পাঠক সদস্য মোঃ জাহিদুর রহমান, মোঃ জুবায়ের আল মামুন প্রমুখ।
সমাবেশে বক্তারা রোহিঙ্গা মুসলামান বন্ধে জাতি সংঘের দৃষ্টি আকর্ষণ ও ওং সাং সুচির নোবেল পুরষ্কার বাতিলের দাবি জানান।
Please follow and like us:
« বাগেরহাটে গলদা চিংড়ির দাম কমে যাওয়ায় বিপাকে ৪৩ হাজার চাষি (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) পিরোজপুর জেলায় ১৪টি সততা স্টোর চালু হয়েছে »
