প্রধান সূচি

মঠবাড়িয়ার বকসির ঘটিচোরায় দুর্গা পূজা সুষ্ঠভাবে সম্পন্ন করতে বিট পুলিশিং সভা

মঠবাড়িয়া প্রতিনিধি :

মঠবাড়িয়ার বকসির ঘটিচোরায় বিট পুলিশিং কার্যক্রম, শারদীয় দুর্গা পূজা সুষ্ঠভাবে সম্পন্ন করতে ও মাদক বিরোধী সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বকসির ঘটিচোরা ১১৭নং আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সম্মুখে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ কে এম তারিকুল ইসলাম।

৫নং মঠবাড়িয়া সদর ইউপি চেয়ারম্যান এবিএম ফারুক হাসানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন থানার এসআই ওসমান গণি, ৫নং মঠবাড়িয়া সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আ. করিম মোল্লা, ইউপি সদস্য আবুল কালাম, স্থানীয় বাসিন্দা কবির শরীফ, মতি শরীফ, জসিম মৃধা, লিটন মৃধা, লাল মিয়া প্রমুখ।

Please follow and like us:


(পরবর্তি সংবাদ) »



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial