ওয়ার্ল্ড ভিশন এর উদ্যোগে স্বাস্থ্য ও পুষ্টি কার্যক্রম এর ট্রানজিশন বিষয়ক পরিকল্পনা কর্মশালা
স্টাফ রিপোর্টার :
শিশু কল্যান নিশ্চিত করি, সুখি সমৃদ্ধ দেশ গড়ি, এই স্লোগানকে সামনে রেখে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ পিরোজপুর এডিপি শাখার আয়োজনে স্বাস্থ্য ও পুষ্টি কার্যক্রম এর ট্রানজিশন বিষয়ক পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে স্থানীয় ডাক দিয়া যাই এর প্রশিক্ষণ কক্ষে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মোঃ ফারুক আলম।
এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডঃ মোঃ ইদ্রিস মিঞা, ই,পি,আই মেডিকেল টেকনোলজিস্ট মোঃ জাহাঙ্গীর হোসেন, নার্সিং ইনস্টিটিউটের ইনস্টেকটর মিনতি রানী মৈত্র, ইউনিসেফের নিউট্রিশন কনসালট্যান্ট মোঃ আরিফ হোসেন, মেরী স্টোপস্রে সিনিয়র ম্যানেজার মোঃ জামাল হোসাইন, মুসলিম এইডের প্রসাশাসনিক ও অর্থ কর্মকর্তা রিয়াজুল ইসলাম, ব্রাকের স্বাস্থ্য ও পুষ্টি ও জনসংখ্যা কর্মসুচীর সিনিয়র ম্যানেজার মোঃ বশিরউজামান, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ পিরোজপুর এডিপি শাখার প্রোগ্রাম আফিসার রাফায়েল রায় প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে বিগত ৫ বছরের প্রকল্পের উন্নয়ন কার্যক্রমের প্রতিবেদন পাঠ করেন প্রতিষ্ঠানের প্রোগ্রাম অফিসার পংকজ কাপালী। এ সময় দলিয় কাজের মাধ্যমে ট্রানজিশন পরিকল্পনা করা হয়।
পরে প্রধান অতিথি সিভিল সার্জন ডা. মোঃ ফারুক আলম তার বক্তব্যে বলেন, ওয়ার্ল্ড ভিশনের কার্যক্রম খুবই প্রশংসনিয়। মা ও শিশু মৃত্যু রোধের জন্য সকল এন.জি.ও এবং সরকারি ডিপারমেন্টকে একত্রে কাজ করার জন্য আহবান জানিয়ে কম খরচে কি ভাবে পুষ্টিকর খাবার পাওয়া যায় সে বিষয় সকলকে অবগত করেন।
উল্লেখ্য, পিরোজপুর পৌরসভা ও শারিকতলা ইউনিয়নে অক্টোবর ২০১২ সাল থেকে সেপ্টেম্বর ২০১৭ সাল পর্যন্ত মা ও শিশু স্বাস্থ্য উন্নয়নের জন্য স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক বিভিন্ন কার্যক্রম করে আসছে। প্রকল্পের মেয়াদ অনুযায়ী স্বাস্থ্য প্রকল্পের কার্যক্রম সেপ্টেম্বর ২০১৭ শেষ হবে।
