টুঙ্গিপাড়ায় উপজেলা শুমারি কমিটির সভা
টুঙ্গিপাড়া প্রতিনিধি :
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ন্যাশনাল হাউজহোল্ড ডাটাবেজ (এনএইচডি) শুমারি বিষয়ক কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী অফিসার জিলাল হোসেনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফা। অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার ভূমি মোহাম্মাদ উল্লাহ, কৃষি অফিসার কৃষিবিদ মোঃ জামাল উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নিয়াজ মোহাম্মাদ, উপজেলা শিক্ষা অফিসার মোঃ মহাসিন রেজা, সমাজসেবা কর্মকর্তা সাজিদুল হক, উপজেলা পরিসংখ্যান অফিসার ফনি ভূষান পাল, ডিইও গাজী সালাউদ্দিন প্রমূখ।
Please follow and like us:
« পাইকগাছায় জেলা পরিষদের মহিলা সদস্যের উপর হামলা || ইউপি সদস্যসহ আসামী ১০ : আটক ১ (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) বেসরকারি শিক্ষক নিবন্ধন উত্তীর্ণদের নিয়োগের দাবিতে মানববন্ধন »
