ভান্ডারিয়ায় নৌ এ্যাম্বুলেন্সের উদ্ধোধন
ভান্ডারিয়া প্রতিনিধি :
ভান্ডারিয়ার ভিটাবাড়িয়ায় কঁচা নদী সংলগ্ন জেলে পাড়াসহ প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা পেতে সড়ক পথে উপজেলা হাসপাতালে বা কমিউনিটি ক্লিনিকে যেতে অনেক সময় লেগে যায়। তাই অতি দ্রুত সময়ে ওই সকল এলাকার নি¤œ আয়ের রোগিদের কম সময়ে হাসপাতালে পৌঁছানোর জন্য এবং তাদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ভান্ডারিয়া উপজেলা পরিষদের উদ্যোগে এবং নারী উন্নয়ন ফোরামের বাস্তবায়নে স্থানীয় থানা ঘাটে বৃহস্পতিবার দুপুরে জাতীয়পার্টি জেপির চেয়ারম্যান এবং পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু একটি নৌ এ্যাম্বুলেন্সের উদ্ধোধন করেন।
পরে এটি তত্ত্বাবধানের জন্য ভিটাবাড়িয়ার ইউপি সদস্য মোঃ নাজমুল আলম রাজু গাজীর হাতে এর চাবি হস্তান্তর করেন মন্ত্রী।
এ সময় অন্যান্যের মধ্যে পিরোজপুর জেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ, ভান্ডারিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, ইউএনও ও পৌর প্রশাসক শাহীন আক্তার সুমী, ভাইস চেয়ারম্যান মিরাজুল ইসলাম মিরাজ, মহিলা সমবায় সমিতির সভাপতি ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, ওসি কামরুজ্জামান তালুকদার, ভান্ডারিয়া সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম সরওয়ার জোমাদ্দার, ধাওয়া ইউপি চেয়ারম্যান ছিদ্দিকুর রহমান টুলু, গৌরীপুর ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান চৌধুরী, আওয়ামী লীগ নেতা হাফিজুর রশিদ তারেক জোমাদ্দারসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
