প্রধান সূচি

মঠবাড়িয়ায় ছেলের হাতে মা খুন

মঠবাড়িয়া প্রতিনিধি :

মঠবাড়িয়ার ভোলমারা গ্রামে পাষন্ড ছেলের হাতে নির্মম ভাবে মা খুন হয়েছে। সোমবার ছেলে আঃ রহিম (৩০) ধারালো অস্ত্র দিয়ে মা সাজেদা বেগম (৫৫)কে কুপিয়ে নৃশংস ভাবে হত্যা করে লাশ বাড়ির সামনে পুকুরে ফেলে রেখে পালিয়ে যায়। থানা পুলিশ রাতেই নিহত পাঁচ সন্তানের জননী সাজেদা বেগমের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহত সাজেদা বেগম উপজেলার বড়মাছুয়া ইউনিয়নের ভোলমারা গ্রামের কৃষক আঃ জব্বার খানের স্ত্রী।

এলাকাবাসী ও নিহত পরিবার সূত্রে জানাযায়, সোমবার দুপুরে বাড়ির সংলগ্ন সবজি ক্ষেতে  মা-ছেলের মাঝে টাকা পয়সা নিয়ে ঝগড়া হয়। এক পর্যায়ে ছেলে আঃ রহিম মা সাজেদাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে ঘটনা স্থলেই মা নিহত হয়। ঘটনার পর আঃ রহিম মায়ের লাশ পুকুরে পড়ে আছে বলে বড় বোন আমেনাকে মোবাইল ফোনে জানান।

মঠবাড়িয়া থানার ইন্সপেক্টর (তদন্ত) মাজহারুল আমিন জানান, নিহতের মুখমন্ডল ও ডান হাতে কোপের জখম রয়েছে। এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial