মঠবাড়িয়ায় রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে মুসল্লিদের বিক্ষোভ
মঠবাড়িয়া প্রতিনিধি :
মিয়ানমারের আরাকানে রোহিঙ্গা মুসলমানের ওপর অমানবিক নির্যাতন, ধর্ষণ ও দেশত্যাগে বাধ্য করনের প্রতিবাদে মঠবাড়িয়ায় শনিবার মুসল্লিদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা সিদ্দিকুর রহমান এর নেতৃত্বে আসর নামায বাদ বিক্ষোভ মিছিলটি পৌর শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে।
শেষে শহীদ মিনার প্রাঙ্গনে এক সমাবেশে বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা এমাদুল হক খান, আরিফ-উল-হক, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, যুবলীগ নেতা শাকিল আহমেদ নওরোজ, জুলহাস শাহীন, বিএনপি নেতা তারিকুল ইসলাম মধু প্রমূখ।
Please follow and like us:
« মিয়ানমারে রোহিঙ্গাদের গণহত্যার প্রতিবাদে পিরোজপুরে মানববন্ধন (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) বাগেরহাটে শিক্ষক দেলোয়ার মল্লিক আর নেই »
