প্রধান সূচি

মঠবাড়িয়ায় চারটি ককটেল উদ্ধার ॥ বিস্ফোরক আইনে থানায় মামলা

মঠবাড়িয়া প্রতিনিধি :

মঠবাড়িয়া উপজেলার চালিতাবুনিয়া গ্রামের পঞ্চায়েত বাড়ির সুপারী বাগান থেকে শনিবার সকালে একটি ও শুক্রবার সন্ধ্যায় তিনটি ককটেল উদ্ধার করেছে থানা পুলিশ। এঘটনায় মঠবাড়িয়ার থানার এসআই মেহেদী হাসান বাদী হয়ে বিস্ফোরক নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেছেন।

স্থানীয় চৌকিদার নিজাম উদ্দিন জানান, সুপারী বাগানের মালিক চা বিক্রেতা মহারাজ পঞ্চায়েত বাগানের সুপারি পারতে গেলে গর্তের মধ্যে একটি ব্যাগে তিনটি ককটেল দেখতে পেয়ে খবর দেয়। খবর পেয়ে তিনি তাৎক্ষনিক থানা পুলিশকে অবহিত করলে পুলিশ রাতে ঘটনাস্থলে গিয়ে তিনটি ককটেল উদ্ধার করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ওসমান গনি ঘটনার সত্যতা নিঃশ্চিত করে বলেন, এ ঘটনায় ওই বাড়ির মৃত তোফাজ্জেল পঞ্চায়েত এর ছেলে ওলি পঞ্চায়েত (৩৮) কে আসামী করে মামলা দায়ের করা হয়েছে এবং শনিবার ঘটনাস্থল পরিদর্শনে গেলে ওই স্থান থেকে আরও একটি ককটেল উদ্ধার হয়।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ কেএম তারিকুল ইসলাম জানান, আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে এবং এ ঘটনায় উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে বিস্ফোরক বিশেষজ্ঞ চাওয়া হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial