ইন্দুরকানীতে জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৪
ইন্দুরকানী প্রতিনিধি :
ইন্দুরকানীতে জমি সংক্রান্ত বিরোধের জের প্রতিপক্ষের হামলায় ৪ জন আহত হয়েছে। গুরুতর আহত স্বামী ও স্ত্রীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায় জয়নাল সরদার বাদী হয়ে ১৩ জনকে আসামী করে বুধবার রাতে ইন্দুরকানী থানায় মামলা দায়ের করেন।
স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, বুধবার উপজেলার চরবলেশ্বর এলাকায় জমি সংক্রান বিরোধের জের ধরে পার্শ্ববর্তী ফরিদ সরদার, জলিল সরদার, জালাল সরদার, কাইউম সরদার সহ ১০ থেকে ১৫ জন লোক দাও, চাপাতি ও রড দিয়ে প্রতিপক্ষ আলী আহম্মেদ সরদার (৭৫), জয়নাল সরদার, আজিমননেছা, ছালেক, মরিয়মের উপর হামলা চালায় এবং তাদের বাড়িঘর ভাংচুর করে। তাদের চাপাতিরকোপে আলী আহম্মেদের ঘাড়ে ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। এসময় আলী আহম্মেদের স্ত্রী আজিমন নেছা (৬৫) কে পিটিয়ে হাত ভেঙ্গে দেয়। এছাড়া আলী আহম্মেদের মেয়ে মরিয়ম (৫৫) ও তার প্রতিবন্ধীছেলে ছালেক (৪০) আহত হয়। গুরুতর আহত আলী আহম্মেদ ও তার স্ত্রী আজিমন নেছাকে উদ্ধার করে প্রথমে পিরোজপুর সদর হাসপাতালে নেয়া হয় তার অবস্থার অবনতি হলে বুধবার রাতেই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দুজনেরই অবস্থা আশংকাজনক।
এঘটনায় পুলিশ জেসমিন নামে এক মহিলাকে আটক করে বৃহস্পতিবার ওই মামলায় আটক দেখিয়ে আদালতে পাঠিয়েছে। অপরদিকে অভিযুক্ত ৫ জনে ঘরে তালাবদ্ধ করে ঘটনার পরথেকে আত্মগোপনে রয়েছে।
এব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আজিজুল বারী জানান, হামালার ঘটনায় ১৩ জনকে আসামী করে থানায় মামলা হয়েছে। আসামীদের মধ্যে একজনকে আটক করা হয়েছে অপর আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।
