Thursday, September 7th, 2017
বাগেরহাটে স্কুল ছাত্রীকে ধর্ষনের অভিযোগে মামলা ॥ যুবক আটক
বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় দশম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে ধর্ষনের অভিযোগে দায়ের করা মামলায় পুলিশ আব্দুর রহিম (২০) নামের এক যুবককে আটক করেছে। বৃহস্পতিবার সকালে মোল্লাহাট থানা পুলিশ রহিমকে আটক করে। রহিম উপজেলার গাওলা গ্রামের মহসীন শেখের ছেলে। এর আগে বুধবার রাতে ওই ছাত্রী বাদি হয়ে রহিম ও তার অপর সহযোগীর নাম উল্লেখ করে মোল্লাহাট থানায় মামলা করেন। মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ মোঃ খায়রুল আনাম জানান, গত ২৩ জুন বিকেলে বাদী বাড়িতে ঘুমিয়ে ছিল। এসময় আব্দুর রহিম ও তার সহযোগি বাদিকে একা পেয়ে জোর করেবিস্তারিত পড়ুন
বাগেরহাটে বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত চাষীদের মাঝে বিনা মূল্যে ধানের চারা বিতরন
বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাছে বিনা মূল্যে রোপা আমন ধানের চরা বিতরন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে সদর উপজেলা পরিষদ মিলায়তনে সদর উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে এ চারা বিতরন করা হয়। বাগেরহাট কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আফতাব উদ্দিনের সভাপতিত্বে চারা বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ¦ এ্যাড. মীর শওকাত আলী বাদশা এমপি। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুরুল হাফিজ, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মাসুদুর রহমান, কৃষি সম্প্রসারনবিস্তারিত পড়ুন
বাগেরহাটে প্যানেল মেয়রকে হত্যার হুমকী দিয়ে চিঠি
বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে মাদক ব্যবসায় বাধা দেয়ায় পৌরসভার প্যানেল মেয়র, প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও দৈনিক ভোরের কাগজের জেলা প্রতিনিধি সাংবাদিক আলহাজ¦ তালুকদার আব্দুল বাকীকে চিঠি দিয়ে হত্যার হুমকী দিয়েছে চিহ্নিত এক মাদক ব্যবসায়ী। ঘটনার পর বাগেরহাট মডেল থানায় একটি সাধারন ডায়রী করেছে তালুকদার আব্দুল বাকীর স্ত্রী ও জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদীকা তালুকদার রিনা সুলতানা। বর্তমানে তালুকদার আব্দুল বাকী পবিত্র হজ পালনের জন্য সৌদি আরবের মক্কা নগরীতে অবস্থান করছেন। এ বিষয়ে রিনা তালুকদার বলেন, গত বুধবার বিকেল সাড়ে তিনটার দিকে আমার বাসার কাজের বুয়া সিড়ি ঘরে একটি বাদামীবিস্তারিত পড়ুন
কচুয়ায় কাভার্ড ভ্যানসহ গরু চোর আটক
কচুয়া প্রতিনিধি : বাগেরহাটের কচুয়ায় কাভার্ড ভ্যানসহ সোহেল শিকদার (৩৫) নামে এক গরু চোরকে আটক করেছে এলাকাবাসী। আটক সোহেল মানিকগঞ্জের শিবালয় উপজেলার বরংগাইল গ্রামের আবুল শিকদারের ছেলে। বুধবার রাতে উপজেলার যশোরদি এলাকায় চুরি করতে গেলে এলাকাবাসী তাকে আটক করে। এসময় তার সাথে থাকা অপর দুই সহযোগি পালিয়ে যায়। কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কবিরুল ইসলাম বলেন, বৃহস্পতিবার বাধাল ইউনিয়ন পরিষদে এক চোরকে আটকে রাখা হয়েছে। এমন খবর পেয়ে পুলিশ চোর ও কাভার্ড ভ্যানটি থানায় নিয়ে আসছে। আইনগত প্রক্রিয়া শেষে সোহেলকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।
মঠবাড়িয়া সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃত্যু
মঠবাড়িয়া প্রতিনিধি : উপজেলার হোগলপাতি-আমড়াগাছিয়া সড়কে বৃহস্পতিবার দুপুরে মান্নাফ জমাদ্দার (৬০) নামের এক কৃষক মটরসাইকেল চাপায় নিহত হন। মান্নাফ জমাদ্দার আমড়াগাছিয়ার হোগলবাতি গ্রামের মৃত্যু মুজাহার জমাদ্দারের পুত্র। প্রদক্ষদর্শী সূত্রে জানাযায়, দুপুরে স্থানীয় আমড়াগাছিয়া বাজার থেকে মটরসাইকেলে বাড়ি ফেরার পথে বিপরীত দিক থেকে আসা মটরসাইল ধাক্কা দিলে মান্নাফ ঘটনাস্থলেই নিহত হন। মঠবাড়িয়া থানার ওসি কেএম তারিকুল আসলাম জানান, এ বিষয়ে কোন অভিযোগ না থাকায় পরিবারের স্বজনদের কাজে লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
মঠবাড়িয়া যুবলীগের উদ্যোগে ঈদ পুণর্মিলণী
মঠবাড়িয়া প্রতিনিধি : মঠবাড়িয়া পৌর যুবলীগের উদ্যোগে বৃহস্পতিবার সকালে ঈদ পুণর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা যুবলীগ কার্যালয়ে অনুষ্ঠিত পূণর্মিলনীতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সহ সম্পাদক ও পিরোজপুর জেলা আ’লীগ সদস্য তাজউদ্দিন আহমেদ। পৌর যুবলীগ সভাপতি তৌহিদ আহমেদ মাসুম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগ সভাপতি শাকিল আহমেদ নওরোজ, সাধারণ সম্পাদক জুলহাস শাহীন, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক এটিএম জাকারিয়া মুন্না, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রামীম আহমেদ, বাবু শরীফ, শাহীন মিয়া নবী, সাংগঠনিক সম্পাদক মিজান শরীফ, কালাম মোল্লা, দপ্তর সম্পাদক ছগির মাষ্টার, শিক্ষা বিষয়ক সম্পাদক মাওলানা নজরুল ইসলাম, উপজেলা যুবলীগ সদস্যবিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় বিএনপি নেতা হত্যার ঘটনায় এসআই মজিবুর ক্লোজ
মঠবাড়িয়া প্রতিনিধি : মঠবাড়িয়ায় বিএনপি নেতা হাবিবুর রহমান তালুকদার হত্যার ঘটনায় স্থানীয় তুষখালী ফাঁড়ির এসআই মজিবর রহমানকে ক্লোজ করা হয়েছে। দায়িত্বে অবহেলা করায় পিরোজপুর পুলিশ সুপার ওয়ালিদ হোসেন হাবিবুরকে প্রত্যাহার করেন। মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ কেএম তারিকুল ইসলাম প্রত্যাহারের সত্যতা নিশ্চিত করেছেন। এদিকে বিএনপি নেতা হত্যা মামলার আসামীদের গ্রেফতারে থানা পুলিশ রাতভর অভিযান চালিয়েও আসামীদের গ্রেফতার করতে পারেনি। তবে গ্রেফতারি অভিযান অব্যহত রয়েছে বলে জানান অফিসার ইনচার্জ (ওসি)।
শোক সংবাদ
জুবায়ের বাবু
মঠবাড়িয়া উপজেলা যুবলীগ কর্মী মোঃ জুবায়ের বাবু (৪৮) বুধবার সকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে …. রাজিউন)। তিনি পার্শবর্তী বামনা থানার রামনা গ্রামের মৃত. এ্যাড. আব্দুল মালেকের ছেলে। তিনি মা, স্ত্রী, ভাই, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। বৃহস্পতিবার সকালে গ্রামের বাড়ি রামনায় যানাযা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়। – মঠবাড়িয়া প্রতিনিধি।
ইন্দুরকানীতে জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৪
ইন্দুরকানী প্রতিনিধি : ইন্দুরকানীতে জমি সংক্রান্ত বিরোধের জের প্রতিপক্ষের হামলায় ৪ জন আহত হয়েছে। গুরুতর আহত স্বামী ও স্ত্রীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায় জয়নাল সরদার বাদী হয়ে ১৩ জনকে আসামী করে বুধবার রাতে ইন্দুরকানী থানায় মামলা দায়ের করেন। স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, বুধবার উপজেলার চরবলেশ্বর এলাকায় জমি সংক্রান বিরোধের জের ধরে পার্শ্ববর্তী ফরিদ সরদার, জলিল সরদার, জালাল সরদার, কাইউম সরদার সহ ১০ থেকে ১৫ জন লোক দাও, চাপাতি ও রড দিয়ে প্রতিপক্ষ আলী আহম্মেদ সরদার (৭৫), জয়নাল সরদার, আজিমননেছা, ছালেক, মরিয়মের উপর হামলা চালায়বিস্তারিত পড়ুন
