প্রধান সূচি

মঠবাড়িয়ায় দ্বিতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষনের চেষ্টা ॥ গ্রেফতার-১

মঠবাড়িয়া প্রতিনিধি :

উপজেলার টিকিকাটা ইউনিয়ন আলীগের উদ্যোগে ইউনিয়ন পরিষদে শোক দিবসের অনুষ্ঠান থেকে দ্বিতীয় শ্রেণীর এক স্কুল ছাত্রী (৮)কে ডেকে পার্শবর্তী বাগানে নিয়ে ধর্ষনের চেষ্টা করে সুরেশ চন্দ্র হালদার (৫০) নামক এক লম্পট। এ সময় ওই ছাত্রীর চিৎকারে স্থানীয়রা ছুটে এলে লম্পট সুরেশ পালিয়ে যায়। এ ঘটনায় ওই ছাত্রীর দাদী মঙ্গলবার রাতে মঠবাড়িয়া থানায় (নারী ও শিশু নির্যাতন দমন আইনে) একটি মামলা দায়ের করলে থানা পুলিশ রাতেই সুরেশকে গ্রেফতার করে।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ কে.এম তারিকুল জানান, সুরেশের বিরুদ্ধে এর আগেও নারী গঠিত কেলেঙ্ককারীর অভিযোগ রয়েছে। গ্রেফতারকৃত সুরেশকে বুধবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial