প্রধান সূচি

ভান্ডারিয়ায় কোরবানির গরুর হাটে উপচেপড়া ভিড়

শংকর জিৎ সমাদ্দার :

দক্ষিণাঞ্চলের মধ্যে সব চেয়ে বড় গরুর হাট পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায়। ভান্ডারিয়ায় সপ্তাহে শনি ও মঙ্গলবার দুই দিন হাট বসে। কোরবানীকে সামনে রেখে ভান্ডারিয়া বন্দরের পোনা নদী সংলগ্ন এ গরুর হাটে  মঙ্গলবার হাটের দিন সরেজমিনে গিয়ে দেখা গেছে, উপজেলার নদমুলা ইউনিয়নের দক্ষিণ শিয়ালকাঠীর লিয়াকত মার্কেট হতে ধাওয়া ইউনিয়নের ফুলতলা পর্যন্ত প্রায় দুই কিলোমিটার জুড়ে রাস্তার দুই পার্শ্বে বিক্রেতারা কোরবানীর পশু গরু ও ছাগল নিয়ে বসেছে বিক্রির জন্য। আর তা কিনতে ভান্ডারিয়া উপজেলা ছাড়াও পাশ্ববর্তী কাউখালী, ইন্দুরকানী, রাজাপুর, কাঠালিয়া, মঠবাড়িয়া, পাথরঘাটাসহ পিরোজপুর, ঝালকাঠীর বিভিন্ন উপজেলার ক্রেতাদের উপচেপড়া ভিড় দেখা গেছে।

গরুর হাটে গত বছরের তুলনায় এবছর দেশীয় খামারের পশুর আমদানি বেশি। দামও গত বছরের তুলনায় একটু বেশি বলে জানান বিভিন্ন স্থান থেকে আগত ক্রেতারা। ছোট, বড় ও মাঝারি আকার ভেদে প্রতিটি গরুর মূল্য সর্বনি¤œ ৪০ হাজার থেকে ৫০, ৬০, ৭০, ৭৫ এবং সর্বোচ্চ ৩ লাখ টাকার গরু রয়েছে।

গতকাল মঙ্গলবার হাটে স্থানীয় খমারী মো. আনোয়ারের গরুই ছিল বড় আকারের। রাজাপুরের চারাখালী গ্রামের বাসিন্দা ও ভান্ডারিয়া পৌর শহরের বিশিষ্ট গার্মেন্টস ব্যবসায়ী মো. কবির হোসেন সর্বোচ্চ ১ লাখ ৬৫ হাজার টাকায় একটি গরু ক্রয় করেছেন। রাজাপুরের নল বুনিয়ার শাহীন নামের এক ক্রেতা মাঝারি সাইজের একটি দেশি গরু কিনেছেন ৬৮ হাজার টাকায়। এছাড়াও পিরাজপুরের হরিনা গাজীপুরের মো. খোকন একটি গরু  কিনেছেন ৯৫ হাজার টাকায়।

এদিকে গরুর হাটে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা ও জাল নোট ঠেকাতে স্থানীয় পুলিশ প্রশাসন কাজ করছে। গরুর স্বাস্থ্য পরীক্ষার জন্য প্রাণী সম্পদ বিভাগের উদ্যোগে মেডিকেল টিমও রয়েছে। হাটে ক্রেতা-বিক্রেতার ভিড়ের মধ্যে ক্রেতাদের সাথে থাকা উঠতি বয়সী যুবকেরা উল্লাস প্রকাশ করার দৃশ্যও দেখা গেছে হাটে। এ চিত্র দেখে মনে হয়েছে কোরবানীর আগে গরুর হাটেই যেন তারা এক আনন্দের জানান দিচ্ছে। হাট ঘুরে দেখা গেছে ক্রেতা সমাগম বেশি দেখে বিক্রেতারা তাদের গরুর দাম একটু বেশি হেকে বসে আছেন।

হাট পরিদর্শনে গিয়ে জাতীয়পার্টি জেপির উপজেলা যুগ্ন আহবায়ক ও ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার জানান, ক্রেতা-বিক্রেতাদের সাথে আলাপকালে তিনি জানতে পারেন যে, অনেকে দেশের বিভিন্ন স্থানে কর্মরত থাকায় ঠিকমত সময়ে আসতে না পাড়ায় কোরবানীর গরু কিনতে সমস্যায় পড়তে পার সেজন্য পিরোজপুর জেলা প্রশাসনের সাথে আলাপ করে আগামী বৃহস্পতিবারও একই স্থানে হাট বসানোর ঘোষণা দিয়েছে। যাতে কর্মস্থল থেকে বাড়ি ফিরে কোরবানির গরু কিনতে সমস্যায় পড়তে না হয়।

ইএনও ও পৌর প্রশাসক শাহীন আক্তার সুমী জানান, আসন্ন কোরবারিন উপলক্ষে পশুর হাটে বিশেষ নিরাপত্তা এবং কোরবানির দিন পশু জবাইয়ের পর বর্জ অপসানের জন্য উপজেলার ২০টি স্থান নির্ধারণ করা হয়েছে । আর এগুলি মনিটরিং ও অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগব্যবস্থা গ্রহনের জন্য ভা-ারিয়া থানার ওসিকে প্রধান করে একটি কমিটি করা সহ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে।

ভা-ারিয়া থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার জানান,পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু সাধারণ মানুষের জন্য সুবিধার জন্য ভা-ারিয়া বাজারের সরকারি কর ব্যক্তিগত ভাবে পরিশোধ করায় খাজনা  ফ্রি থাকায় এবং বাজার সংলগ্ন একটি মাধ্যমিক স্কুলের উন্নয়নের জন্য গরু প্রতি ১শ টাকা নাম মাত্র রশিদে গরু কেনার সুবিধা থাকায় ওঅনেক দুর দুরান্ত থেকে ক্রেতারা এ হাটে গরু কিনতে আসে।

 

Please follow and like us:


« (পূর্ববর্তি সংবাদ)



উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial