মঠবাড়িয়ায় স্কুল ছাত্রী উর্মি হত্যার বিচারের দাবীতে ২ কি. মি. রাস্তায় মানববন্ধন
মঠবাড়িয়া প্রতিনিধি :
মঠবাড়িয়ায় মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য ও স্থানীয় সাংবাদিক কন্যা চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী ঊর্মি (১০) কে ধর্ষণ করে হত্যার প্রতিবাদে ও ফাঁসির দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড উপজেলা শাখার উদ্যোগে রবিবার সকালে বড়মাছুয়া বাজারের প্রধান সড়কে ঘন্টাব্যাপী মাববন্ধনে দুই কিলোমিটার সড়ক জুড়ে এ মানববন্ধনে মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সন্তান, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, শিশু উর্মির পরিবারের সদস্যরাসহ তিন সহ¯্রাধিক বিক্ষুব্দ জনতা অংশ নেয়।
এসময় মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি ও সাবেক চেয়াম্যান মিয়া মোহাম্মদ ফারুকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় স্বাচিব নেতা ডা. এম. নজরুল ইসলাম, সাবেক চেয়াম্যান ও মুক্তিযোদ্ধা মোঃ আবদুস সালাম মোল্লা, আওয়ামীলীগ নেতা দেলোয়ার হোসেন মৃধা, শিক্ষক হামিদুল ইসলাম হেলাল, মোঃ মোশারফ হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক মোঃ মাইনুল ইসলাম, মুক্তিযোদ্ধা সন্তান মোঃ জাকির হোসেন ফকির, যুবলীগ নেতা মাইনুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ নেতা মোঃ মারুফ হোসেন, সাংবাদিক মোস্তফা কামাল বুলেট ও নিহত শিশু উর্মির বাবা সাংবাদিক জুলফিকার আমীন সোহেল প্রমূখ।
