প্রধান সূচি

Sunday, August 27th, 2017

 

মাটির ব্যাংকে জমানো টাকা বানভাসীদের সাহায্যে দান করলো পিরোজপুরের ৭ শিশু

স্টাফ রিপোর্টার : বাসায় বসে টিভিতে বানভাসী মানুষদের দুর্দশা দেখে ওদের মন কাতর হয়ে উঠে। তাই ৭ টি মাটির ব্যাংকে সঞ্চয় করা ১৭৫০ টাকা দান করলো বন্যার্ত শিশুদের সাহায্যে। পিরোজপুর শহরতলীর মিনা শিশু নিকেতনের শিক্ষার্থী এ ৭ শিশু। বিদ্যালয়ের যাওয়ার ভ্যান ভাড়া, নাস্তা খরচ, খেলনা কেনার খরচ সাশ্রয় করে গত পহেলা বৈশাখ থেকে ওরা যার যার ব্যাংকে এই সঞ্চয় করে আসছিল তারা। সঞ্চয় করছিলো মাটির ব্যাংকে। টিভিতে প্রতিদিনই দেখতে পায় দেশের উত্তর ও মধ্যাঞ্চলে ভয়াবহ বন্যায় ভাসিয়ে নিয়ে যাচ্ছে মানুষের ঘর-বাড়ী, রাস্তা-ঘাট, ব্যবসা প্রতিষ্ঠান এমনকি শিশুদের স্কুলও। তাদের মত শিশুরাবিস্তারিত পড়ুন


জামিন পেলেন সাংবাদিক আজমল হক হেলাল

স্টাফ রিপোর্টার : তথ্য প্রযুক্তি আইনে করা মামলায় নিম্ন আদালতেও জামিন পেলেন দৈনিক সকালের খবরের সিনিয়র রিপোর্টার ও ঢাকা রিপোটার্স ইউনিটির সাবেক সহ-সভাপতি আজমল হক হেলাল। রবিবার তিনি পিরোজপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে হাজির হয়ে জামিনের আবেদন জানালে আদালতের বিচারক পুলিশ প্রতিবেদন আদালতে জমা না হওয়া পর্যন্ত জামিন মঞ্জুর করেন। স্বতন্ত্র সংসদ সদস্য ডাঃ রস্তুম আলী ফরাজীর বিরুদ্ধে প্রকাশিত একটি সংবাদ সাংবাদিক আজমল হক হেলাল তার ফেসবুক পেজে শেয়ার দেন। এ ঘটনায় ফরাজীর অনুসারী ও মঠবাড়ীয়ার ডাঃ রস্তুম আলী ফরাজী ডিগ্রি কলেজের প্রভাষক ফারুক হোসেন, ৬ জুলাই আজমল হক হেলালেরবিস্তারিত পড়ুন


পিরোজপুর ব্র্যাকের শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : পিরোজপুর সদর উপজেলার সিকদার মল্লিক ইউনিয়নে ব্র্যাক কৃষি ও খাদ্য নিরাপত্তা কর্মসূচীর উদ্যোগে শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে রবিবার বিকেলে ইউনিয়নের জুজখোলা মাধ্যমিক বিদ্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। ব্র্যাক পিরোজপুর শাখার রিজিউনাল ম্যানেজার আব্দুল আওয়াল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক আবুল হোসেন তালুকদার। আলোচনা সভায় ব্লকের বিভিন্ন কৃষান-কৃষানীসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গে উপস্থিতে আরো বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি অফিসার হাসান ওয়ারিসুল কবির, উপ-সহকারি কৃষি কর্মকর্তা মেহেদী হাসান, জেলা ব্র্যাক প্রতিনিধি মোঃ হাফিজুরবিস্তারিত পড়ুন


শিক্ষক নির্যাতনের প্রতিবাদে কাউখালীতে প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন

কাউখালী প্রতিনিধি : বরগুনার বেতাগীর উত্তর করুনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণী কক্ষে এক শিক্ষিকার গণধর্ষণের ঘটনার বিচার দাবিতে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রবিবার বিকেলে কাউখালীতে মানববন্ধন কর্মসূচি পালন করছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককেরা। উপজেলা পরিষদ হতে প্রাথমিক শিক্ষক সমিতি সড়কে অনুষ্ঠিত এ মানববন্ধনে প্রায় তিন শতাধিক শিক্ষক শিক্ষিকা ও সুধী সমাজের লোক অংশ নেয়। ঘন্টাব্যাপী এ মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কাউখালী উপজেলা শাখার সভাপতি সুব্রত রায়। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবীর, উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুজ্জামান মিঠু, উপজেলা শিক্ষা অফিসারবিস্তারিত পড়ুন


স্বরূপকাঠি হাসপাতালের বেডে কাতরানো হতদরিদ্র সালেহার পাশে দাড়ালেন সমাজ সেবা কর্মকর্তা

স্বরূপকাঠি প্রতিনিধি : স্বরূপকাঠির গ্রাম্য ডাক্তার কর্তৃক ভুল অপারেশনের শিকার হয়ে হাসপাতালের বেডে মৃত্যুর সাথে পাঞ্জা লড়া হত দরিদ্র সালেহা খাতুনকে ওষুধপাতি কিনে দিয়ে সাহয্য করলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ ইব্রাহিম খলিল। শনিবার পিরোজপুর কন্ঠ পত্রিকায় স্বরূপকাঠি হাসপাতালে মৃত্যুর মুখে কাতরাচ্ছে হতদরিদ্র সালেহা খাতুন শিরোনামে সংবাদ প্রকাশ হয়। সেই সংবাদ পড়ে দ্রুত হাসপাতলে ছুটে গিয়ে সমাজ সেবা হাসপাতাল কার্যক্রমের রোগী কল্যাণ তহবিল থেকে অসুস্থ সালেহাকে বেশকিছু টাকার ওষুধ কিনে দেন তিনি। সমাজ সেবা কর্মকর্তা মোঃ ইব্রাহিম খলিল বলেন, আমি সোসাল মিডিয়ায় ওই খবর রবিবার জানতে পারি। হাসপাতালে ছুটে গিয়েবিস্তারিত পড়ুন


স্বরূপকাঠি কাতার শাখা ছাত্রলীগের পক্ষ থেকে দরিদ্রদের মাঝে শাড়ি কাপড় বিতরন

স্বরূপকাঠি প্রতিনিধি : আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ কাতার শাখার পক্ষ থেকে স্বরূপকাঠির দরিদ্র মানুষের মাঝে শাড়ি কাপড় বিতরণ শুরু হয়েছে। রবিবার দুপুরে উপজেলার পুরাতন ইউনিয়ন পরিষদ চত্ত্বরে ছাত্রলীগ নেতারা প্রথমে ১০জন নারী পুরুষদের মাঝে শাড়ী কাপড় বিতরণ করেন। পর্যায়ক্রমে ঈদের আগেই ছাত্রলীগের ইউনিয়ন ও ওয়ার্ড নেতৃবৃন্দদের মাধ্যমে গরীবদের মাঝে এ বস্ত্র বিতরণ করা হবে বলে বক্ত্যব্যে ছাত্রলীগ নেতারা জানান। উপজেলা ও পৌর শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দদের সার্বিক তত্ত্বাবধানে উক্ত শাড়ী কাপড় বিতরণ কর্মসূচী পরিচালিত হয়। স্বরূপকাঠি পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক মোঃ রিয়াজ মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্ত্যব্যে রাখেন,বিস্তারিত পড়ুন


স্বরূপকাঠিতে গাঁজা ও ইয়াবাসহ দু‘জন গ্রেফতার

স্বরূপকাঠি প্রতিনিধি : স্বরূপকাঠিতে ৫০পিস ইয়াবা ও দু‘শ ৫০ গ্রাম গাঁজাসহ কসাই সোহাগ(৩৯) ও মোঃ আল আমীন (২৩) নামে দু‘জনকে গ্রেফতার করেছে স্বরূপকাঠি থানা পুলিশ। রবিবার গোপন সংবাদে শনিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত পুলিশ উপজেলার দু‘স্থান থেকে ওই দুইজনকে গ্রেফতার করেন। এসময় সোহাগের সাথে ৫০ পিস ইয়াবা এবং আলআমীনকে তল্লাসী চালালে ২৫০ গ্রাম গাঁজা পাওয়া যায়। কসাই সোহাগ উপজেলার কৌড়িখারা গ্রামের মৃত মোঃ নুরুল হক মিয়ার ছেলে এছাড়া আলআমীন পশ্চিম সোহাগদল গ্রামের মোঃ জাহারুলের ছেলে। এব্যাপারে তাদের বিরুদ্ধে মাদকদব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দিয়ে তাদেরকে রবিবার সকালে পিরোজপুর আদালতে পাঠানোরবিস্তারিত পড়ুন


শোক সংবাদ : আঃ মজিদ হাওলাদার

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার বাসিন্দা মেজর (অবঃ) সরোয়ার হোসেনের চাচা আঃ মজিদ হাওলাদার (৯০) বার্ধক্যজনিত কারণে রবিবার সকালে তার পত্তাশীর নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ……..রাজউন)। মৃত্যুকালে তিনি ২ স্ত্রী, ৬ ছেলে ও ৪ মেয়ে সহ অসংখ্য গুনগ্রহী রেখে গেছেন। রবিবার জানাজা শেষে তাকে পত্তাশীর পারিবারিক কবর স্থানে দাফন করা হয়েছে। – ইন্দুরকানী প্রতিনিধি।


ইন্দুরকানীতে অজ্ঞাত রোগে ৮ হাজার মুরগির মৃত্যু

ইন্দুরকানী প্রতিনিধি : ইন্দুরকানীতে অজ্ঞাত রোগে ৮ হাজার মুরগি মারা গেছে। স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার দক্ষিন ভবানীপুর গ্রামের মজিবুর রহমানের আব্দুল্লা-তাহসিন পোল্টি ফার্মের এক সপ্তাহ ধরে অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে প্রায় ৭ হাজার সোনালী মুরগি মারা যায়। এছাড়া উপজেলার ইন্দুরকানী গ্রামের মাসুদ, হাসান ও সজিবের পোল্টি ফার্মের প্রায় ১ হাজার মুরগি মারা যায়। স্থানীয় পশু চিকিৎসকদের সহায়তায় প্রতিষোধক দেওয়া হলেও কোন উপকারে আসেনি। মুরগি মারা যাওয়ায় খামারী মজিবর একেবারে সর্বশান্ত হয়ে পড়েছে। উপজেলা প্রাণি সম্পদ বিভাগের কোন ডাক্তার না থাকায় এই খামারীরা সঠিক চিকিৎসা থেকে বঞ্চিত হওয়ায় তারা অনেকবিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ার বিএনপি নেতা কামাল উদ্দিন এর সাংবাদিকদের সাথে মতবিনিময়

মঠবাড়িয়া প্রতিনিধি : আগামী একাদ্বশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-৩ মঠবাড়িয়া আসনে বিএনপি মনোনয়ন প্রত্যাশী মোঃ কামাল উদ্দিন আকন স্থানীয় সাংবাদিকদের সাথে প্রেসক্লাবে এক মতবিনিময় সভা করেন। রবিবার সকালে সভায় উপস্থিত ছিলেন মঠবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি আবদুস সালাম আজাদী, সমাজ সেবক সুলতান হোসেন জমাদ্দার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জিল্লুর রহমান, সাংবাদিক মিজানুর রহমান মিজু, এইচএম আকরামুল ইসলাম, এসএম কামাল আহম্মেদ, রোকনুজ্জামান শরীফ, আবদুল হালিম দুলাল, ইসরাত জাহান মমতাজ, জামাল এইচ আকন, নিজামুল কবির মিরাজ, মোঃ শাহাদাৎ হোসেন ও সাকিল আহম্মেদ প্রমূখ। মতবিনিময় সভায় বিএনপি নেতা কামাল উদ্দিন তাঁর ছাত্রজীবন থেকে মঠবাড়িয়ায় রাজনৈতিকবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial