প্রধান সূচি

অমবশ্যার জোযারের প্রভাবে মিরুখালী-ধানীসাফা রাস্তা ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন

মঠবাড়িয়া প্রতিনিধি :

মঠবাড়িয়ায় অমবশ্যার জোয়ারের পানির চাপে গত ২৪ ঘন্টায় সওজের মিরুখালী-ধানীসাফা ৫ কিলোমিটার রাস্তার ৩ স্থান ভেঙ্গে ৫ গ্রামের প্রায় ১০ হাজার লোকের উপজেলা ও জেলা সদরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। স্কুল-মাদ্রাসার শিক্ষার্থী এবং জনসাধারনের চলাচলে চরম দুর্ভোগের সৃষ্টি হয়েছে।

সরেজমিনে দেখা গেছে, মিরুখালী বাজার সংলগ্ন ডিলার বাড়ির সামনে ও তেতুলবাড়িয়া ব্রীজের নিকট রাস্তা সম্পুর্ণ ভেঙ্গে গেছে এবং ডাক্তার বাড়ির ব্রীজের পশ্চিম পাশের সংযোগ সড়ক ৯০ ভাগ ভেঙ্গে নীচ দিয়ে পানি চলাচল করছে। বাকী অংশ টুকু ভেঙ্গে গেলে ব্রীজটি হুমকির মুখে পড়ার আশংকা রয়েছে।

অটো চালক মোঃ হাবিবুল্লাহ জানান, ঠিকাদারের দায়সারা কাজের কারনে রাস্তা ভেঙ্গে যাচ্ছে। পানির চাপে প্রায়ই রাস্তা কোন না কোন স্থান ভাঙ্গে। তখন চালকরা নিজেরা টাকা দিয়ে মেরামত করে বলে তিনি জানান।

আঃ সোবাহান শরীফ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণীর শিক্ষার্থী মোসাঃ চাঁদনী আক্তার জানান, ভাঙ্গা রাস্তা মেরামত করা না হলে শিক্ষার্থীদের স্কুলে যাওয়া বন্ধ হয়ে যাবে।

এব্যাপারে সওজের পিরোজপুর অফিসের নির্বাহী প্রকৌশলীর সাথে মুঠো ফোনে যোগাযোগের চেষ্টা করলে পাওয়া যায়নি।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial