প্রধান সূচি

ভান্ডারিয়ায় ইয়াবাসহ যুবক গ্রেফতার

ভান্ডারিয়া প্রতিনিধি :

জেলার ভান্ডারিয়া থানা পুলিশ নদমুলা গ্রামের ভান্ডারিয়া – চরখালী সড়কের নদমুলা মোবাইল টাওয়ার সংলগ্ন এলাকা থেকে রাজন (২০) নামের এক যুবককে ইয়াবাসহ গ্রেফতার করেছে। ভান্ডারিয়া থানার এস আই কামরুল এর নেতৃত্তে রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ১০০পিচ ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেফতার করে।

ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামরুজ্জামান তালুকদার জানান, এব্যপারে থানার এস আই কামরুল ইসলাম বাদি হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করেছে। তিনি আরো জানান, সোমবার আদালতের মাধ্যমে যুবক রাজনকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial