বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
টুঙ্গিপাড়া প্রতিনিধি :
প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদৎ বার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করেছেন।
মঙ্গলবার সকাল ১০ টা ৫ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী ও শোক দিবস উপলক্ষে তাঁর সমাধি সৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদনের পর সমাধি সৌধের বেদীর পাশে কিছু সময় নিরবে দাড়িয়ে থাকেন। এ সময় তিন বাহিনীর পক্ষ থেকে গার্ড অব অর্নার প্রদান করা হয়। বিউগলে বেঁজে ওঠে শোকের মূর্ছনা। স্বেত শুভ্র কালো কারুকার্য শাড়ি পরিহীত প্রধানমন্ত্রীকে শোকার্ত দেখাচ্ছিল। বঙ্গবন্ধুর সমাধি সৌধে সৃষ্টি হয় শোকাবহ পরিবেশ।
পরে প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানাকে সাথে নিয়ে ফাতেহা পাঠ ও পিতা বঙ্গবন্ধু, মাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৫ আগষ্টের শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত করেন।
রাষ্ট্রীয় এসব কর্মসূচীতে অংশ নিয়ে প্রধানমন্ত্রী অশ্রু সজল হয়ে পড়েন। দু’ চোখ দিয়ে গড়িয়ে পড়ে।
পরে দলের সিনিয়র নেতৃবৃন্দদের সাথে নিয়ে আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা কেন্দ্রীয় আওয়ামী লীগের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতি শোক দিবসের শ্রদ্ধা নিবেদন করেন। সকাল ১০ টা ২০ মিনিটি পর্যন্ত প্রধানমন্ত্রী এ কর্মসূচীতে অংশ নেন। রাষ্ট্রীয় এসব কর্মসূচী শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছোট বোন শেখ রেহানাকে নিয়ে টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু ভবনে প্রবেশ করেন।
এরপর জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধূরী, ডেপুটি স্পিকার এডভোকেট ফজলে রাব্বী মিয়া বঙ্গবন্ধুর প্রতি শোক দিবসের শ্রদ্ধা নিবেদন করেন।
পরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় মন্ত্রী পরিষদের সদস্য, সংসদ সদস্য, ৩ বাহিনীর প্রধানগন, আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ, পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বেলা ১১ টায় সমাধি সৌধ কমেপে¬ক্সে জেলা প্রশাসন আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে মন্ত্রী পরিষদের সদস্য, আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা শরীক হন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা টুঙ্গিপাড়া বঙ্গবন্ধু ভবনে বসে মিলাদ মাহফিলের মোনাজাতে অংশ নেন।
