টুঙ্গিপাড়ায় যুবঋণ ও ক্ষুদ্রঋণের চেক বিতরণ
টুঙ্গিপাড়া প্রতিনিধি :
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে যুবঋণ ও ক্ষুদ্রঋণ এর চেক বিতরণ করা হয়েছে। রবিবার সকালে উপজেলা হলরুমে যুব উন্নয়ন অধিদপ্তর টুঙ্গিপাড়া কার্যালয় কর্তৃক ২৮ জন যুবকের মধ্যে পনের লক্ষ ষাট হাজার টাকা যুব ও ক্ষুদ্র ঋণের চেক বিতরণ করে।
চেক বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শফিউল্লাহ্, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিদর্শক মোঃ মোতাহের হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম কুমার বিশ্বাস, সহকারী কমিশনার ভূমি মোঃ আতিকুল ইসলাম, ডেপুটি কো-অর্ডিনেটর শহিদ শেখ জামাল মোঃ মাহাবুব হোসেন, পরিসংখ্যান অফিসার ফণি ভূষণ পাল। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সাজিদুল হক।
