মঠবাড়িয়ায় প্রয়াত মুক্তিযোদ্ধা মেজর জিয়া উদ্দিনের স্মরণ শোকসভা
মঠবাড়িয়া প্রতিনিধি :
মহান মুক্তিযুদ্ধে নবম সেক্টর সুন্দরবন অঞ্চলের সাব-সেক্টকর কমান্ডার প্রয়াত মুক্তিযোদ্ধা মেজর (অব:) জিয়াউদ্দিন আহম্মদের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের উদ্যোগে সংসদ কার্যালয়ে সুন্দরবন অঞ্চলের মুক্তিযোদ্ধাকালীন ইয়াং অফিসার মুজিবুল হক মজনুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
স্মরণ সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মো. আশরাফুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক পিরোজপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সাদিকুর রহমান, মুক্তিযোদ্ধা ও উপজেলা আ.লীগ নেতা মো. এমাদুল হক খান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো: সিদ্দিকুর রহমান বাদশা, উপজেলা আ.লীগ নেতা ও মুক্তিযোদ্ধা মোস্তফা শাহ আলম দুলাল, রফিকুল ইসলাম জালাল, উপজেলা আ:লীগের সহ সভাপতি আরিফ-উল-হক, সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর প্রমুখ।
সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধে অকুতভয় বীর সৈনিক ও সুন্দরবনের মুকুটহীন স¤্রাট প্রয়াত মেজর (অব:) জিয়া উদ্দিন আহম্মেদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন। বক্তারা আরও বলেন, আমরা বাংলাদেশের এক সূর্য সন্তানকে হারিয়েছে, আর মুক্তিযোদ্ধারা তাঁদের একজন অভিভাকভাবককে হারিয়েছে। শেষে মঠবাড়িয়া কেন্দ্রীয় জামে মসজিদের ছানি ইমাম হাফেজ মাওলানা গোলাম কিবরিয়ার মিলাদ ও বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করেন।
