কাউখালীতে তিন দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলা শুরু
কাউখালী প্রতিনিধি :
পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু শনিবার দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পিরোজপুরের কাউখালীতে তিন দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন করেছেন।
“স্বাস্থ্য পুষ্টি অর্থ চাই, দেশী ফলের গাছ লাগাই” এ শ্লোগানে কাউখালী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপজেলা পরিষদ চত্বরে এ মেলার আয়োজন করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে পিরোজপুরের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আবুল হোসেন তালুকদার, উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবির, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাধবী রায়, মহিলা ভাইস চেয়ারম্যান চৌধুরী ফাতেমা ইয়াসমিন পপি, ইউপি চেয়ারম্যান আবু সাইদ মিয়া মনু, জেপি’র উপজেলা সভাপতি মাহবুবুর রহমান খান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক কর্মকর্তা সুনীল কুন্ডু, মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও জেলা পরিষদের সদস্য শাহাজাদী রেবেকা শাহীন চৈতী, জেপি’র উপজেলা সাধারন সম্পাদক শাহ আলম নসু, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আলী আজিম শরীফ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অপূর্ব লাল সরকারসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
মেলায় বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছসহ ১৩টি ষ্টল রয়েছে। মেলা চলবে আগামী ৩১ জুলাই পর্যন্ত।
