Saturday, July 29th, 2017
মঠবাড়িয়ায় স্বতন্ত্র এমপি ও আ’লীগ মুখোমুখি || যে কোন সময়ে সংঘর্ষের আশংকা
মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুর-৩ মঠবাড়িয়া আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ডা. রুস্তম আলী ফরাজী ও স্থানীয় আওয়ামী লীগ এখন মুখোমুখি। সংশ্লিষ্ট ঠিকাদাররা এলজিডির ৩০ কোটি টাকার কাজ না করে বিল উত্তোলনে এমপি’র জড়িত থাকার অভিযোগ এনে সম্প্রতি আওয়ামী লীগের একাংশ প্রতিবাদ সমাবেশ করেন। ওই সমাবেশকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ব্যাপক তোলপার হয়। এরপর ফেইসবুক ষ্ট্যাটাসকে ঘিরে এমপি’র দায়ের করা ৫৭ ধারায় সাংবাদিক, যুবলীগ ও তাকে (এমপিকে) হত্যার চেষ্টার মামলায় আরও যুবলীগ-ছাত্রলীগের ৩৮ জনকে আসামী করায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভে ফুঁসে উঠেছে। নেতা-কর্মীদের নামে একের পর এক মামলাবিস্তারিত পড়ুন
কাউখালীতে তিন দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলা শুরু
কাউখালী প্রতিনিধি : পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু শনিবার দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পিরোজপুরের কাউখালীতে তিন দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন করেছেন। “স্বাস্থ্য পুষ্টি অর্থ চাই, দেশী ফলের গাছ লাগাই” এ শ্লোগানে কাউখালী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপজেলা পরিষদ চত্বরে এ মেলার আয়োজন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে পিরোজপুরের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আবুল হোসেন তালুকদার, উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবির, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাধবী রায়, মহিলা ভাইস চেয়ারম্যান চৌধুরী ফাতেমা ইয়াসমিন পপি, ইউপি চেয়ারম্যান আবু সাইদ মিয়া মনু, জেপি’র উপজেলা সভাপতি মাহবুবুর রহমানবিস্তারিত পড়ুন
