কাউখালীতে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
কাউখালী প্রতিনিধি :
কাউখালীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে অভিযান চালিয়ে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে তিন হাজার পাঁচ’শ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পিরোজপুরের সহকারী পরিচালক মোঃ শাহ শোয়াইব মিয়া এ অভিযান পরিচালনা করেন।
এ সময় জেলা মার্কেটিং অফিসার মোঃ আব্দুল মান্নান হাওলাদার, কাউখালী থানা পুলিশ এবং উত্তর বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অভিযান চলাকালে কাউখালী বন্দরে ভোক্তা অধিকার সংরক্ষন আইনের সচেতনামূলক লিফলেট বিতরণ করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পিরোজপুরের সহকারী পরিচালক মোঃ শাহ শোয়াইব মিয়া জানান, কাউখালীর উত্তর বাজারে অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ন ওষুধ রাখা, মেয়াদ উত্তীর্ন পন্য রাখা এবং মোড়কে খুচরা মূল্য তালিকা না থাকার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষন আইনে ফাস্ট চয়েজকে দেড় হাজার টাকা, চেীধুরী মেডিকেল হলকে এক হাজার টাকা এবং মুবিন স্টোরকে এক হাজার টাকা জরিমানা করা হয়।
