প্রধান সূচি

ভান্ডারিয়া পৌর প্রশাসকের গণবিজ্ঞপ্তি জারি

ভান্ডারিয়া প্রতিনিধি :

জেলার ভান্ডারিয়া পৌরসভার নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণকারীদের সরকারি নিয়ম বহির্ভূত অন্য কোন পন্থায় চাকুরী নিশ্চিত করার জন্য কোন ব্যক্তির সাথে কোন আর্থিক লেনদেন না করার জন্য ভান্ডারিয়ার ইউএনও ও পৌর প্রশাসক শাহিন আক্তার সুমী’র স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। রবিবার বিকেলে পৌর শহরের শের ই বাংলা সড়কে এক মাইকিং এ আরো উল্ল্যেখ করা হয়, যদি আর্থিক লেন দেনের সুস্পষ্ট প্রমান পাওয়া যায় তাদের প্রতি আইনগত ব্যবস্থ্যা গ্রহণ করা হবে।

পৌরসভার ১০টি পদের জন্য গত ১৪ই জুলাই লিখিত পরীক্ষার অনুষ্ঠিত হয়। পরীক্ষার পর পরই অনেক প্রার্থীর অভিভাবক বা স্বজনরা তাদের প্রার্থীর চাকুরীর জন্য বিভিন্ন মহলে দৌড়ঝাপ শুরু করার এমন জনশ্রুতিতে এ সতর্কতামমূলক মাইকিং করানো হয়।

উল্লেখ্য, ভান্ডারিয়া পৌরসভায় ৩য়/৪র্থ শ্রেণির কর্মচারীর ৮টি পদে নিয়োগের জন্য ৫২৪টি আবেদনের মধ্যে ২৭২জন লিখিত পরীক্ষায় অংশ নেন।

 

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial