Sunday, July 16th, 2017
পিরোজপুরে কমল স্পোর্টিং ক্লাবের পুরস্কার বিতরনী অনুষ্ঠান
ষ্টাফ রিপোর্টার : পিরোজপুরে কমল স্পোর্টিং ক্লাবের আয়োজনে তিন দিন ব্যাপী টেবিল টেনিস ও দাবা প্রতিযোগিতার পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে পিরোজপুর পুরাতন ডিসি অফিস ভবনের বিশ^বিদ্যালয় ক্লাবে পুরস্কার বিতরনী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি এমদাদুল ইসলাম শানুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যক্ষ প্রতুল ব্রক্ষ্ম। বিশেষ অতিথি ছিলেন সাবেক জিপি সৈয়দ সাব্বির আহম্মেদ, কমল একাডেমীর চেয়ারম্যান মঈনুল আহসান মুন্না, মুখ্য সচিব আফজাল হোসেন টিপু। অনুষ্ঠান টেবিল টেনিস (দ্বৈত) চ্যাম্পিয়ন সুমন ও জাহাঙ্গীর, রানার্স আপ শাহ আলম ও রাজ্জাক, তৃতীয় প্রশান্ত ও পরাগ। দাবা চ্যাম্পিয়ন পরাগ,বিস্তারিত পড়ুন
স্বরূপকাঠীতে জাল নোটসহ একজন গ্রেফতার
স্বরূপকাঠী প্রতিনিধি : স্বরূপকাঠী উপজেলায় মোঃ মাসুম মাতুব্বর (৩২) নামে এক ব্যক্তিতে তিন হাজার টাকার ৬টি ৫০০ টাকার জাল নোটসহ গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে তার বিরুদ্ধে থানায় মামলা দিয়ে রবিবার তাকে পিরোজপুর কোর্টে প্রেরণ করা হয়েছে। শনিবার উপজেলার সোহাগদল গ্রাম থেকে মাসুমকে ৬টি পাঁচশত টাকার জাল নোটসহ আটক করে পুলিশ। গ্রেফতারকৃত মাছুম মাতুব্বর ভান্ডারিয়া উপজেলার ৫নং ধাওয়া ইউনিয়নের পুর্ব পশারিবুনিয়া গ্রামের মৃত হাচান আলী মাতুব্বরের ছেলে। মামলার বাদি স্বরূপকাঠী থানার এস আই অহেদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জাল টাকা তৈরি চক্রের হোতা মাছুম মাতুব্বরকে পশ্চিম সোহাগদল গ্রামের একটি দোকানেরবিস্তারিত পড়ুন
ভান্ডারিয়া পৌর প্রশাসকের গণবিজ্ঞপ্তি জারি
ভান্ডারিয়া প্রতিনিধি : জেলার ভান্ডারিয়া পৌরসভার নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণকারীদের সরকারি নিয়ম বহির্ভূত অন্য কোন পন্থায় চাকুরী নিশ্চিত করার জন্য কোন ব্যক্তির সাথে কোন আর্থিক লেনদেন না করার জন্য ভান্ডারিয়ার ইউএনও ও পৌর প্রশাসক শাহিন আক্তার সুমী’র স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। রবিবার বিকেলে পৌর শহরের শের ই বাংলা সড়কে এক মাইকিং এ আরো উল্ল্যেখ করা হয়, যদি আর্থিক লেন দেনের সুস্পষ্ট প্রমান পাওয়া যায় তাদের প্রতি আইনগত ব্যবস্থ্যা গ্রহণ করা হবে। পৌরসভার ১০টি পদের জন্য গত ১৪ই জুলাই লিখিত পরীক্ষার অনুষ্ঠিত হয়। পরীক্ষার পর পরই অনেক প্রার্থীর অভিভাবক বাবিস্তারিত পড়ুন
বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতির ইন্তেকাল
বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি ও সুপ্রীম কোর্টের আপিল বিভাগের প্রাক্তন বিচারপতি কাজী এটি মনোয়ার উদ্দিন ইন্তেকাল করেছেন (ইন্না … রাজেউন)। শনিবার বিকেল ৪ টায় বার্ধক্যজনিত কারণে ঢাকার একটি হাসপাতালে চিৎকিসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি এক ছেলে, দুই মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য গুনগ্রহি রেখে গেছেন। রবিবার আছরবাদ ষাটগম্বুজ ইউয়িনের ঈদগাহ মাঠ প্রাঙ্গনে জানাযা শেষে ষাটগম্বুজ ইউনিয়নের সাবেকডাঙ্গা গ্রামের পারিবারিক কবরস্থনে তাকে দাফন করা হয়। মরহুম কাজী এটি মনোয়ার উদ্দিন ১৯৯১ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত বাগেরহাট জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেন। রবিবার সকালে কাজী এটিবিস্তারিত পড়ুন
