মঠবাড়িয়ায় চেক জালিয়াতির মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার
মঠবাড়িয়া প্রতিনিধি :
মঠবাড়িয়া উপজেলার একাধিক চেক জালিয়াতির মামলার (এন.আই এ্যাক্ট -১৩৮ ধারা) বিভিন্ন মেয়াদের সাজাপ্রাপ্ত পলাতক আসামী সঞ্জীব কর্মকার (৪৫) কে বৃহস্পতিবার রাতে ঢাকার গেন্ডারিয়া এলাকা থেকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত সঞ্জীব পৌর শহরের ৫নং ওয়ার্ডের গয়ালীপাড়ার শুধাংসু কর্মকারের ছেলে। থানা পুলিশ সঞ্জীবকে শুক্রবার দুপুরে আদালতে সোপর্দ করে।
মঠবাড়িয়া থানার এস.আই মোল্লা রমিত জাহান জুম্মা জানান, সঞ্জীব মঠবাড়িয়া, খুলনা ও বরিশালের আদালতে একাধিক চেক জালিয়াতির মামলায় বিভিন্ন মেয়াদের সাজা নিয়ে আত্মগোপনে ছিল।
Please follow and like us:
« স্বরূপকাঠিতে অনৈতিক কর্মকান্ড করতে গিয়ে ধরা পড়ল সাবেক কাউন্সিলর (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রী খুনের ঘটনায় স্বামীসহ ৭জনের বিরুদ্ধে মামলা »
