Friday, July 14th, 2017
১০টি পদে ৫২৪টি আবেদন
নিয়োগ পরীক্ষায় অংশ নিয়েছে ২৭২জন
ভান্ডারিয়া প্রতিনিধি : ভান্ডারিয়া পৌর সভায় ৩য়/৪র্থ শ্রেণির কর্মচারি নিয়োগের লিখিত পরীক্ষা শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। গত বছরের সেপ্টেম্বর মাসে পৌরসভায় নিন্মমান সহকারী কাম মুদ্রাক্ষরীক, হিসাব রক্ষক, সহকারী কর আদায়কারি, সহকারি হিসাব রক্ষক, আদায়কারী, বাজার পরিদর্শক, টিকাদান কারী, অফিস সহায়ক ৩য়/ ৪র্থ শ্রেণি এ ৮টি পদে ১০জন নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হলে অনলাইনে মোট ৫শত ২৪টি আবেদন জমা পড়ে। আবেদন কারীদের লিখিত পরীক্ষা শুক্রবার স্থানীয় মজিদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয় কলেজে অনুষ্ঠিত হয়। কলেজের ৯টি কক্ষে সকাল ১০টা থেকে ১১পর্যন্ত ১ঘন্টা ৩য় শ্রেণি এবং ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত আধা ঘন্টাবিস্তারিত পড়ুন
স্বরূপকাঠিতে আওয়ামীলীগের ঈদ পনুর্মলনী অনুষ্ঠান
স্বরূপকাঠি প্রতিনিধি : স্বরূপকাঠি উপজেলা ও পৌর আওয়ামীলীগের ঈদ পনুর্মলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে স্বরূপকাঠি মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ.কে.এম.এ আউয়াল। উপজেলা আওয়ামীলীগ নেতা মহিউদ্দিন আহম্মেদের সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট কানাই লাল বিশ্বাস, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও পিরোজপুর সদর উপজেলা চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান খালেক, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আক্তারুজ্জামান ফুলু, স্বরূপকাঠি পৌর সভার মেয়র মোঃ গোলাম কবির, উপজেলা আওয়ামীলীগ নেতা মোঃ শওকত আকবর, উপজেলা ভাইস চেয়ারম্যানবিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রী খুনের ঘটনায় স্বামীসহ ৭জনের বিরুদ্ধে মামলা
মঠবাড়িয়া প্রতিনিধি : মঠবাড়িয়া উপজেলার আঙ্গুলকাটা গ্রামের কাতার প্রবাসী নাসিরের স্ত্রী আসমা বেগম (৩৫)কে পরিকল্পিত ভাবে খুনের দায়ে মঠবাড়িয়া থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় শুক্রবার দুপুরে পুলিশ নিহতের ননদ ফিরোজা বেগমকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে। বৃহস্পতিবার রাতে নিহতের মামা জালার মৃধা বাদী হয়ে মঠবাড়িয়া থানায় এ মামলা দায়ের করেছেন। মামলায় নিহতের স্বামী নাসির খান (৪০), ননদ ফিরোজা বেগম (৪৮), ননদের ছেলে ফয়সাল (২৫), ননদ-জামাই সালাম মুন্সি (৬৫) সহ ৭জনকে আসামী করা হয়। এদিকে শুক্রবার সকালে পিরোজপুর জেলা মর্গে নিহত আসমার লাশের ময়না তদন্ত শেষে পরিবারের কাছে লাশবিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় চেক জালিয়াতির মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার
মঠবাড়িয়া প্রতিনিধি : মঠবাড়িয়া উপজেলার একাধিক চেক জালিয়াতির মামলার (এন.আই এ্যাক্ট -১৩৮ ধারা) বিভিন্ন মেয়াদের সাজাপ্রাপ্ত পলাতক আসামী সঞ্জীব কর্মকার (৪৫) কে বৃহস্পতিবার রাতে ঢাকার গেন্ডারিয়া এলাকা থেকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত সঞ্জীব পৌর শহরের ৫নং ওয়ার্ডের গয়ালীপাড়ার শুধাংসু কর্মকারের ছেলে। থানা পুলিশ সঞ্জীবকে শুক্রবার দুপুরে আদালতে সোপর্দ করে। মঠবাড়িয়া থানার এস.আই মোল্লা রমিত জাহান জুম্মা জানান, সঞ্জীব মঠবাড়িয়া, খুলনা ও বরিশালের আদালতে একাধিক চেক জালিয়াতির মামলায় বিভিন্ন মেয়াদের সাজা নিয়ে আত্মগোপনে ছিল।
স্বরূপকাঠিতে অনৈতিক কর্মকান্ড করতে গিয়ে ধরা পড়ল সাবেক কাউন্সিলর
স্বরূপকাঠি প্রতিনিধি : স্বরূপকাঠিতে স্বামীকে টাকা পয়সা ধার দিয়ে বিদেশ পাঠাতে সাহয্য করে স্ত্রীর সাথে অনৈতিক সম্পর্ক করতে গিয়ে এলাকাবাসির হাতে ধরা পড়ল পৌরসভার সাবেক কাউন্সিলর। বৃহস্পতিবার রাতে সাবেক পৌর কাউন্সিলর আব্দুস সালামের (৫২) বাসা থেকে প্রবাসি মোঃ মাসুম মিয়ার স্ত্রী ময়না বেগমকে যুগল বন্ধন অবস্থায় স্থানীয়রা হাতেনাতে আটক করেন। লম্পট সালাম স্বরূপকাঠি পৌরসভার ৮নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। তবে স্থানীয়দের অভিযোগ, ঐ ঘটনার পরেই আব্দুস সালাম স্থানীয় কিছু ব্যাক্তিদের মোটা অংকের টাকা দিয়ে বিষয়টি রফাদফা করে ফেলেছেন। ফলে তারা আর বিষয়টি প্রশাসনকে জানায় নাই। এব্যাপারে কথা বলার জন্য লম্পট সালামকেবিস্তারিত পড়ুন
বরিশালের কীর্তনখোলায় ট্যাংকার-কার্গো সংঘর্ষ
বরিশাল অফিস : বরিশালের কীর্তনখোলা নদীর চরকাউয়া পয়েন্টে তেলবাহী ট্যাংকার ও ফ্লাইএ্যাশবাহী কার্গোর মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে তেল ছড়িয়ে পড়েছে নদীতে। শুক্রবার সকাল ৮ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে কি পরিমাণ ডিজেল নদীতে ছড়িয়ে পড়েছে তেল ওঠানোর আগ পর্যন্ত বলা যাচ্ছে না বলে জানিয়েছেন দুর্ঘটনার শিকার ট্যাংকার এমটি ফজরের মাস্টার জামসেদুর রহমান। মেঘনা গ্রুপের ফ্লাইএ্যাশবাহী কার্গো জাহাজ এমভি মা বাবার দোয়া-২ এর সুকানী মোঃ এরশাদ জানান, তারা ভারত থেকে মংলা বন্দর হয়ে ঢাকায় যাচ্ছিলেন। পথিমধ্যে বরিশালের কীর্তনখোলা নদীতে শ্রোতের কারণে তেলবাহী ট্যাংকারের সাথে তাদের জাহাজের সংঘর্ষ হয়। এ সময়বিস্তারিত পড়ুন
বরিশাল ছাত্রীনিবাসে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ ॥ আহত ৮
বরিশাল অফিস : গাছের পেয়ারা পাড়াকে কেন্দ্র করে বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজের বনমালী গাঙ্গুলী ছাত্রীনিবাসে ছাত্রলীগের দুই নেত্রী ও তাদের অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের ৮ জন আহত হয়েছেন। শুক্রবার বেলা ১১ টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা হলেন, গণিত দ্বিতীয় বর্ষের ছাত্রী শারমিন আক্তার, একই বিভাগের প্রথম বর্ষের ছাত্রী মারিয়া হোসেন ও ইসরাত জাহান, উদ্ভিদবিদ্যা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী কান্তা ইসলাম এবং ব্যবস্থাপনা বিভাগের মাস্টার্সের ছাত্রী মুনিরা আক্তারসহ ছাত্রলীগ সমর্থক ৮ ছাত্রী। গুরুতর আহত শারমিন আক্তার, মারিয়া হোসেন ও কান্তাকে বরিশাল শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালেবিস্তারিত পড়ুন
বাগেরহাটে র্যাবের হাতে মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী আটক
বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের মোড়েলগঞ্জে আপন ভাইসহ পৃথক দুটি হত্যা মামলায় ইলিয়াস শেখ (৪৮) নামের ফাঁসি ও যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত পলাতক আসামীকে আটক করেছে র্যাব-৬। বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে মোড়েলগঞ্জ উপজেলার চিংড়াখালী গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। আটক ইলিয়াস শেখ চিংড়াখালী গ্রামের মৃত আসমত আলী শেখের ছেলে। তাকে আদালতে রায় ঘোষনার ১৬ বছর পর আটক হলো। র্যাব-৬ এর কমান্ডার লে. কমান্ডার মোঃ জাহিদ জানায়, চিংড়াখালী গ্রামের মৃত আসমত আলী শেখের ছেলে ইলিয়াস শেখ ১৯৯৯ সালে তার বড় ভাইকে হত্যা করে। মামলায় জামিন নিয়ে সে ২০০০ সালে সৌদিবিস্তারিত পড়ুন
বাগেরহাটে সরকারি কর্মকর্তাদের চরমপন্থী আতংঙ্ক
চাঁদা না দিলে হত্যার হুমকি
বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের সরকারি কর্মকর্তা- কর্মচারিদের মধ্যে ‘চরমপন্থি আতংঙ্ক’ ছড়িয়ে পড়েছে। নিষিদ্ধ ঘোষিত পূর্ব বাংলার কমিউনিষ্ট পার্টি (এমএল-জনযুদ্ধ) পরিচয়ে বাগেরহাট জেলা ও বিভিন্ন উপজেলায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কাছে গতকয়েক দিন ধরে চরমপন্থী সংগঠনের নেতা পরিচয় দিয়ে বিভিন্ন নাম ব্যবহার করে দফায়-দফায় মোবাইল ফোন করে মোটা অংকের চাঁদা দাবি করা হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে দাবিকৃত ওই টাকা না পেলে বাগেরহাট জেলা ও বিভিন্ন উপজেলায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের হত্যার হুমকি দিচ্ছে ওইসব চরমপন্থীরা নাম ব্যবহারকারী। এমনকি চরমপন্থীদের হত্যার হুমকির মধ্যে রয়েছে সরকারি কর্মকর্তাদের স্ত্রী ও সন্তানরাও। মোবাইল ফোনে চাঁদা চেয়ে হুমকিপ্রাপ্ত ওই সববিস্তারিত পড়ুন
