প্রধান সূচি

ভান্ডারিয়ার শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ

বিদ্যালয়ের দরিদ্র ৪০০ শিক্ষার্থীদের মাঝে ছাতা বিতরণ

স্টাফ রিপোর্টার :

পিরোজপুরের ভান্ডারিয়ার রাজপাশা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার মানউন্নয়নে শিক্ষার্থী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে বিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে প্রতিষ্ঠানের সভাকক্ষে এ শিক্ষার্থী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা মোঃ হেমায়েত উদ্দিন মৃধার সভাপতিত্বে বাংলাদেশ আওয়ামী সমবায় লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও দ্যা ডেইলী বাংলা স্কাই এর সম্পাদক মোঃ আমীনুর রহমান সগীর প্রধান অতিথির বক্তব্য দেন।

সমাবেশে শিক্ষার মান উন্নয়ন বিষয়ে বক্তব্য দেন, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী ও শেরপুরের শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা নাছরিন, ধাওয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান টুলু, ভা-ারিয়া উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুর রশীদ মৃধা ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল রশীদ হাওলাদার প্রমূখ। সার্বিক পরিচালনায় বিদ্যাালয়ের প্রধান শিক্ষক হারুন আল রশিদ হাওলার।

বক্তারা শিক্ষার মান উন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের অধিক মনোযোগি হওয়ার বিষয়ে নানা প্রস্তাবনা তুলে ধরেন। শেষে বিদ্যালয়ের দরিদ্র ৪০০ শিক্ষার্থীদের মাঝে ছাতা বিতরণ করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial