প্রধান সূচি

Tuesday, July 4th, 2017

 

মেজর জিয়ার রোগ মুক্তি কামনায় মুক্তিযোদ্ধাদের দোয়া ও  মোনাজাত

ষ্টাফ রিপোর্টার : মুক্তিযুদ্ধে সুন্দরবন সাব সেক্টর কমান্ডার মেজর (অব) জিয়াউদ্দিন আহমেদের আশুরোগ মুক্তি কামনা করে পিরোজপুরে মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে জেলা শহর ও বিভিন্ন উপজেলায় দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়েছে। তিনি ঢাকার স্কয়ার হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। মঙ্গলবার সকালে জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয় অনুষ্ঠিত দোয়া-মাহফিলে অংশ নেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহজাহান খান তালুকদার, প্রবীণ মুক্তিযোদ্ধা ও সাবেক পৌর প্যানেল চেয়ারম্যান হাবিবুর রহমান সিকদার, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সমীর কুমার বাচ্চু, ডেপুটি কমান্ডার এম এ রব্বানী ফিরোজ ও হারুন অর রশীদ, সহকারী কমান্ডার শহীদুল আলম মন্টু, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হুমায়ুন কবিরবিস্তারিত পড়ুন


নাজিরপুরে নিখোঁজের তিনদিন পর ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার

নাজিরপুর প্রতিনিধি : পিরোজপুরের নাজিরপুরে নিখোঁজের তিনদিন পর সেলিম হাওলাদার (৪৩) নামের এক ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় উপজেলার কালিগঙ্গা নদীর ছোটবুইচাকাঠি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সেলিম হাওলাদার পিরোজপুর সদর উপজেলার জুজখোলা গ্রামের আবু বক্কর হাওলাদারের ছেলে এবং শিল্পপতি সেকেন্দার আলী হাওলাদারের ভাগ্নে। থানা পুলিশ ও নিহতের পারিবার সূত্রে জানা গেছে, সেলিম হাওলাদার ১৪/১৫ বছর ধরে স্ত্রী-সন্তান নিয়ে নাজিরপুরের ছোটবুইচাকাঠি গ্রামে শ্বশুর বাড়িতে বসবাস করতেন। গত বুধবার বিকেলে সেলিমকে বাড়ীতে রেখে তার স্ত্রী তিন মেয়েকে নিয়ে উপজেলার হোগলাবুনিয়া গ্রামে আত্মীয় বাড়ীতে বেড়াতে যায়। শুক্রবার সকালেবিস্তারিত পড়ুন


চিতলমারীতে ইয়াবাসহ র‌্যাব সদস্য গ্রেপ্তার

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের চিতলমারীতে পাঁচশ পিস ইয়াবাসহ আজমীর মোল্লা নামে (৩০) এক র‌্যাব সদস্যকে  পুলিশ গ্রেপ্তার করেছে। সোমবার রাতে  চিতলমারী উপজেলার কালশিরা এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। র‌্যাব সদস্য আজমীর মোল্লা বর্তমানে র‌্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়নে (র‌্যাব-৮) কর্মরত রয়েছেন। তিনি সোমবার ছুটি নিয়ে গ্রামের বাড়িতে আসছিলেন। চিতলমারী  থানার উপপরিদর্শক (এসআই) মোঃ আহাদ বাদী হয়ে র‌্যাব সদস্য আজমীর মোল্লার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছেন। আজমীর চিতলমারী উপজেলার শিবপুর ইউনিয়নের কলিগাঁতি গ্রামের মোল্লা নুরুল ইসলামের ছেলে। চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রেজাউল করিম জানান, সোমবার র‌্যাব-৮ এ কর্মরতবিস্তারিত পড়ুন


গ্রামীন শিশুদের মাঝে বৃদ্ধি পাচ্ছে মোবাইল ফোন আসক্তি

আহাদ শিমুল : ফয়সালের বয়স ৭ বছর। ছোট বোন সাইমার বয়স ৪ বছর। তাদের বাড়ি পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার কঁচা নদীর তীরে চরখালী গ্রামে। দুজনেই মোবাইল ফোনে ডাউনলোডকৃত ভারতীয় সিরিয়াল ‘রাখি বন্ধন’ দেখায় ব্যস্ত। এসময় তাদের মামা নতুন জামা নিয়ে ঘরে প্রবেশ করল। নুতন জামা তাদের দেয়ার জন্য অনেক ডাকাডাকির পরেও মামার কাছে আসছে না তারা। এভাবেই মোবাইল ফোনের আসক্তির ফলে পারিবারিক বন্ধন হালকা হচ্ছে। বাধাগ্রস্থ হচ্ছে শারীরিক ও মানষিক বিকাশ। ফয়সাল সাইমার মত করেই গ্রামীন শিশুদের মাঝে দিন দিন বৃদ্ধি পাচ্ছে মোবাইল ফোন আসক্তি। খেলাধুলার পরিবর্তে মোবাইল ফোনে বিভিন্ন ধরনেরবিস্তারিত পড়ুন


ইন্দুরকানীতে মুক্তিযুদ্ধের সাব-সেক্টর কমান্ডার মেজর জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত

ইন্দুরকানী প্রতিনিধি : ইন্দুরকানীতে মুক্তিযুদ্ধের সাব-সেক্টর কমান্ডার মেজর (অবঃ) জিয়া উদ্দিনের রোগ মুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কার্যালয়ে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ বেলায়েত হোসেন হাওলাদারের সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুরুল হুদা, উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার স্বপন কুমার রায়, মুক্তিযোদ্ধা মোঃ মোশাররফ হোসেন, সহকারি কমান্ডার সাংগঠনিক দেলোয়ার ফকির, শহিদুল ইসলাম সেলিম খান, আঃ ছালাম তালুকদার, বালিপাড়া ইউনিয়ন কমান্ডার মোঃ সাইদুর রহমান প্রমুখ। দোয়া অনুষ্ঠানে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ বেলায়েত হোসেন হাওলাদার মুক্তিযুদ্ধের সাব-সেক্টর কমান্ডার মেজর (অবঃ) জিয়া উদ্দিনের রোগ মুক্তি জন্য দেশবাসীরসহবিস্তারিত পড়ুন


ইন্দুরকানীতে উপজেলা যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

ইন্দুরকানী প্রতিনিধি : ইন্দুরকানী উপজেলা যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ইন্দুরকানী দলীয় কার্যালয়ে উপজেলা যুবলীগের সভাপতি আঃ রাজ্জাক মাতুব্বরের সভাপতিত্বে এবং যুগ্ন-সাধারণ সম্পাদক ইকরামুল সিকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত এ বর্ধিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আঃ খালেক গাজী, সদস্য মাহাবুবুর রহমান ফকির, উপজেলা যুবলীগের সহ-সভাপতি নাসির উদ্দিন সেপাই, মেহেদী হাসান রিপন, আঃ মজিদ, যুগ্ন-সম্পাদক মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক মামুন সেপাই, শ্রী লিটন, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম মিন্টু, উপ সহ-সম্পাদক রফিকুল ইসলাম রফিক, উপজেলা ছাত্রলীগের সভাপতি এইচ এম শাহিন হাওলাদার, বালিপাড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইউপি সদস্য মিজানুর রহমান,বিস্তারিত পড়ুন


ভান্ডারিয়ায় কিশোরিকে গণ ধর্ষণের হাত থেকে বাঁচাল ব্যবসায়ীরা

ভান্ডারিয়া প্রতিনিধি : জেলার ভান্ডারিয়া পৌর শহরের পুরাতন হাসপাতালের একটি পরিত্যাক্ত ঘর থেকে বাজারের ব্যবসায়ীরা এক কিশোরীকে বিবস্ত্র অবস্থায় উদ্ধার করেছে। ঘটনাটি ঘটেছে সোমবার বেলা ১১ টার দিকে। ভান্ডারিয়া থানার ওসি (তদন্ত) শেখ আব্দুল আউয়াল কবির সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, ভান্ডারিয়া বন্দর এলাকার ১৫/১৬ বছরের এক কিশোরীকে তিন লম্পট সকালে অপহরণ করে পৌর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত পুরাতন হাসপাতালের একটি পরিত্যাক্ত ঘরে আটক করে ধর্ষণের জন্য প্রস্তুতি নিলে স্থানীয় ব্যবসায়ীরা তা টের পেয়ে সেখানে হানা দেন। তাদের উপস্থিতি টের পেয়ে তিন লম্পট দৌড়ে পালাতেবিস্তারিত পড়ুন


মহিষের জাত উন্নয়নের মাধ্যমে দুধ ও মাংসের উৎপাদন বৃদ্ধি শীর্ষক কর্মশালা

বাগেরহাট প্রতিনিধি : মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্জ এ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের আমুল পরিবর্তন হয়েছে। আর এটা সম্ভব হয়েছে প্রধানমন্ত্রীর দুরদর্শীতার কারনে। এ কারনেই আওয়ামী লীগ তথা বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যহত রাখতে নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে আবারো রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে হবে। বাংলাদেশকে উন্নত রাষ্ট্র হিসেবে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করতে হলে আওয়ামী লীগ সরকারের বিকল্প নেই। মঙ্গলবার সকালে বাগেরহাট সার্কিট হাউজ মাঠে বাংলাদেশ মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মহিষ উন্নয়ন প্রকল্পবিস্তারিত পড়ুন


বাগেরহাটে তাঁতী লীগের ঈদ পুর্নমিলনী

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাট জেলা তাঁতী লীগের নেতা-কর্মীদের ঈদ পুর্নমলিনী অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে ষ্টেডিয়ামের সামনে জেলা তাঁতী লীগ কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা তাঁতী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লিটু দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা তাঁতী লীগের সভাপতি আলহাজ¦ তালুকদার আব্দুল বাকি। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা তাঁতী লীগের সহ-সভাপতি বরকত আলী মীর, জেলা মহিলা লীগের যুগ্ন সম্পাদিকা মিসেস রিনা তালুকদার, সাংগঠনিক সম্পাদক ফকির মিজানুর রহমান, পৌর যুবলীগ নেতা মোঃ সাইফুল ইসলাম সোহেল প্রমুখ।  


কাউখালীতে চিরনিদ্রায় শায়িত নিক্সন

কাউখালী প্রতিনিধি : কাউখালীতে চিরনিন্দ্রায় শায়িত হলেন কাউখালী শিয়ালকাঠীর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম শাহাব উদ্দিন তালুকদারের ছোট ছেলে এবং জাতীয় পার্টির (জেপি) কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবীর তালুকদার রাজুর ছোট ভাই ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য মোঃ নিক্সন  তালুকদার। মঙ্গলবার কাউখালী উপজেলার শিয়ালকাঠীর ফলইবুনিয়া গ্রামের বাড়ি জানাযা  শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। নিক্সন তালুকদার মঙ্গলবার সকালে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন  (ইন্না লিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে স্ত্রী, ৫ ভাই, ১ বোনসহ অসংখ্য আত্বীয় স্বজন রেখে গেছেন। নিক্সন  তালুকদারের জানাযায় কাউখালী ও ভান্ডারিয়া উপজেলার জনপ্রতিনিধিসহ সামাজিক, রাজনৈতিকবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial