Tuesday, July 4th, 2017
ভান্ডারিয়ার শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ
বিদ্যালয়ের দরিদ্র ৪০০ শিক্ষার্থীদের মাঝে ছাতা বিতরণ
স্টাফ রিপোর্টার : পিরোজপুরের ভান্ডারিয়ার রাজপাশা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার মানউন্নয়নে শিক্ষার্থী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে বিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে প্রতিষ্ঠানের সভাকক্ষে এ শিক্ষার্থী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা মোঃ হেমায়েত উদ্দিন মৃধার সভাপতিত্বে বাংলাদেশ আওয়ামী সমবায় লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও দ্যা ডেইলী বাংলা স্কাই এর সম্পাদক মোঃ আমীনুর রহমান সগীর প্রধান অতিথির বক্তব্য দেন। সমাবেশে শিক্ষার মান উন্নয়ন বিষয়ে বক্তব্য দেন, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী ও শেরপুরের শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা নাছরিন, ধাওয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান টুলু, ভা-ারিয়াবিস্তারিত পড়ুন
ঝালকাঠিতে ৩৫ কেজি গাঁজাসহ আটক ১
ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠিতে সাত লাখ টাকা মূল্যের ৩৫ কেজি গাঁজাসহ আব্দুল মোতালেব হাওলাদার নামে এক ব্যক্তিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল মঙ্গলবার সকালে সদর উপজেলার বিনয়কাঠী ইউনিয়নের আশিয়ার গ্রামের বাড়ি থেকে তাকে আটক করা হয়। দুপুরে ঝালকাঠি পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবদুর রকিব জানান, দুই দিন আগে আব্দুল মোতালেব হাওলাদারের জামাতা রেন্ট-এ কার চালক মজিবর রহমান ১৬টি প্যাকেটে ভর্তি এ গাঁজাগুলো তার শ্বশুর বাড়িতে রেখে যায়। তবে প্যাকেটে কী আছে তা তখন কাউকে জানায়নি জামাতা মজিবর। সকালেবিস্তারিত পড়ুন
