মঠবাড়িয়া প্রেসক্লাবের সাংবাদিকদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
মঠবাড়িয়া প্রতিনিধি :
জেলার মঠবাড়িয়া প্রেসক্লাবের আয়োজনে সাংবাদিকদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের কে.এম লতিফ সুপার মার্কেটের ক্যাফে আড্ডা চাইনিজ রেষ্টুরেন্টে এ ঈদ পুনর্মিনী ও নৈশভোজ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পিরোজপুর জেলা পরিষদ সদস্য ও মহিউদ্দিন আহম্মেদ মহিলা কলেজের অধ্যক্ষ আজিম-উল-হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মঠবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি আব্দুস সালাম আজাদী, সাধারণ সম্পাদক মোঃ জিল্লুর রহমান, সাংবাদিক আকরামুল ইসলাম, জালাল আহম্মেদ, কামাল আহম্মেদ, ফয়সাল প্রিন্স, রফিকুজ্জামান আবীর, মিরাজুল ইসলাম, রোকনুজ্জামান শরীফ, মনির হোসেন, আবুল বাশার, এস.এম. আকাশ, আব্দুল হালিম দুলাল, মেহদী হাসান, ইসরাত জাহান মমতাজ, ইসমাইল হাওলাদার, শাহাদাত হোসেন, শিবাজী মজুমদার, জয়নাল আবেদীন ও দেবদাস মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন।
Please follow and like us:
« পাইকগাছায় মারপিটের ঘটনায় পাল্টা-পাল্টি মামলা (পূর্ববর্তি সংবাদ)
