প্রধান সূচি

Friday, June 30th, 2017

 

ট্রলার মালিকের জিডি

শরণখোলায় জাহাজের ধাক্কায় ফিশিং ট্রলারসহ ব্রীজের পিলার ক্ষতিগ্রস্থ

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের শরণখোলায় গম বোঝাই জাহাজের ধাক্কায় একটি ট্রলার সহ ব্রীজের পিলার (খুটি) চরমভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। এ ঘটনায় এফ.বি সোহেল-সুমি ফিশিং ট্রলারের মালিক উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আলহাজ্ব রফিকুল ইসলাম কালাম কয়েক লাখ টাকা ক্ষতিপূরণ দাবী করে জাহাজ মালিক কর্তৃপক্ষের বিরুদ্ধে শরণখোলায় থানায় অভিযোগসহ একটি সাধারণ ডায়রী করেছেন। আওয়ামী নেতা ও অব: সেনা সার্জেন্ট কালাম বলেন, গত ২৭ জুন দুপুরে তার মালিকানাধীন ট্রলারটি গভীর সমুদ্রে ইলিশ আহরণের জন্য ছেড়ে যাওয়ার উদ্দেশ্যে কয়েক লাখ টাকার মালামাল ক্রয় শেষে রায়েন্দা খালের এক পাশে নোঙ্গর করে রাখেন ট্রলারের শ্রমিকরা। ওই দিনবিস্তারিত পড়ুন


বাগেরহাটে বিউটিফিকেশন এন্ড পার্লার ম্যানেজমেন্ট প্রশিক্ষন

বাগেরহাট প্রতিনিধি : বাংলাদেশ সরকারের অর্থায়নে ও বেসরকারী এনজিও সংস্থা স্বনির্ভর বাংলাদেশের পরিচালনায় ১০দিন ব্যাপি বিউটিফিকেশন এন্ড পার্লার ম্যানেজমেন্ট প্রশিক্ষন সমাপ্ত হয়েছে। বৃহস্পতিবার বিকালে স্বনির্ভর বাংলাদেশের এরিয়া অফিসে এ প্রশিক্ষনের সমাপনি শেষে ২৫ জন প্রশিক্ষনার্থীর মাঝে সার্টিফিকেট প্রদান করা হয়। স্বনির্ভর বাংলাদেশের জেলা এরিয়া ম্যানেজার মোঃ শফিউল আলমের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে বাগেরহাট অগ্রনী ব্যাংকের এজিএম মানস কুমার পাল প্রধান অতিথি হিসাবে প্রশিক্ষনার্থীদের হাতে সার্টিফিকেট তুলে দেন। এসময় অন্যান্যের মধ্যে স্বনির্ভর বাংলাদেশের বাগেরহাট-১ ইউনিট ম্যানেজার কালিকিংবার পালসহ সাংবাদিক ও গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিউটিফিকেশন এন্ড পার্লার ম্যানেজমেন্ট প্রশিক্ষক হিসাবে ছিলেন, রেশমাবিস্তারিত পড়ুন


বাগেরহাটে শিশু ধর্ষনের চেষ্টার অভিযোগে মামলা সাবেক ব্যাংক কর্মকর্তা শ্রীঘরে

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাট শহরের সোনাতলা এলাকার বাসিন্দা সাবেক ব্যাংক কর্মকর্তা মুক্ত মল্লিক বুধবার দুপুরে পাশ্ববর্তী এক ইজবাইক চালকের প্রায় ৮ বছরের এক শিশু কন্যাকে তার বাড়ীতে টি,ভি দেখতে ডেকে নিয়ে কোনো কিছু বুঝে ওঠার আগেই দরজা বন্দ করে জোর পুর্বক ধর্ষনের চেষ্টা করে। এসময় ওই শিশুর ধস্তাধস্তি ও আর্ত্ব চিৎকারে পার্শ্ববর্তী লোকেরা ছুটে এসে শিশুকে উদ্বার করে। পরবত্তিতে মুক্ত মল্লিকের ভাড়াটিয়া পান্ডা বাহিনী শিশুটির পরিবারকে বিষয়টি থানা পুলিশসহ কাউকে না জানানোর জন্য হুমকী প্রদর্শন করে। এক পর্যায়ে প্রতিবেশীদের সহযোগীতায় গোপনে মেয়েটির মা বৃহস্পতিবার সন্ধ্যায় বাগেরহাট মডেল থানায় এলে ভারপ্রাপ্তবিস্তারিত পড়ুন


মঠবাড়িয়া প্রেসক্লাবের সাংবাদিকদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

মঠবাড়িয়া প্রতিনিধি : জেলার মঠবাড়িয়া প্রেসক্লাবের আয়োজনে সাংবাদিকদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের কে.এম লতিফ সুপার মার্কেটের ক্যাফে আড্ডা চাইনিজ রেষ্টুরেন্টে এ ঈদ পুনর্মিনী ও নৈশভোজ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পিরোজপুর জেলা পরিষদ সদস্য ও মহিউদ্দিন আহম্মেদ মহিলা কলেজের অধ্যক্ষ আজিম-উল-হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মঠবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি আব্দুস সালাম আজাদী, সাধারণ সম্পাদক মোঃ জিল্লুর রহমান, সাংবাদিক আকরামুল ইসলাম, জালাল আহম্মেদ, কামাল আহম্মেদ, ফয়সাল প্রিন্স, রফিকুজ্জামান আবীর, মিরাজুল ইসলাম, রোকনুজ্জামান শরীফ, মনির হোসেন, আবুল বাশার, এস.এম. আকাশ, আব্দুল হালিম দুলাল, মেহদী হাসান, ইসরাত জাহান মমতাজ, ইসমাইল হাওলাদার,বিস্তারিত পড়ুন


পাইকগাছায় মারপিটের ঘটনায় পাল্টা-পাল্টি মামলা

পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারপিটের ঘটনায় দু’পক্ষের মধ্যে পাল্টা-পাল্টি মামলা হয়েছে। বুধবার সরল গ্রামের অদ্বৈত বাছাড় বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে এবং বৃহস্পতিবার একই গ্রামের মৃত ফনিন্দ্রনাথ বিশ্বাসের ছেলে সুভাষ চন্দ্র বিশ্বাস বাদী হয়ে ৫ জনের নামে পাইকগাছা থানায় পৃথক দুটি মামলা করেন। প্রাপ্ত অভিযোগ ও মামলা সূত্রে জানাযায়, পৌরসভার ৫নং ওয়ার্ডের সরল গ্রামের ডাঃ নরেন্দ্রনাথ বিশ্বাসের ছেলে প্রভাষক উজ্জ্বল বিশ্বাস ঘটনার দিন গত মঙ্গলবার সন্ধ্যার দিকে জিরোপয়েন্ট সংলগ্ন বিশ্বজিৎ এর চায়ের দোকানে বসেছিল। হঠাৎ অতিশ নামে এক স্কুল শিক্ষকের ছেলে দোকানে এসে উজ্জ্বলকেবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial