প্রধান সূচি

মঠবাড়িয়ায় ছাত্রদলের ঈদ পুণমিলনী ও পরিচিতি সভা

মঠবাড়িয়া প্রতিনিধি :

মঠবাড়িয়ার উপজেলা ছাত্রদলের উদ্যোগে ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত ছাত্রদলের নেতাকর্মীদের ঈদ পুণমিলনী ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় বিএনপি’র দলীয় কার্যালয়ে উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলামের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপি’র সভাপতি দেলোয়ার হোসেন মুন্সি।

সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র আ.ম ইউসুফ-উজ্জামান, সাংগঠণিক সম্পাদক এ্যাড. রফিকুল ইসলাম বাবুল, যুবদল নেতা মাসুম বিল্লা, সাবেক ছাত্রদল সভাপতি জসিম ফরাজী, পৌর ছাত্রদল নেতা হাবিবুর রহমান, ঢাকাস্থ্য ছাত্রদল নেতা মোঃ মোস্তাফিজুর রহমান, মিজানুর রহমান, ওবায়দুল হক মিলন, মোঃ বেল্লাল সরকার বাপ্পী, আসাদুজ্জামানসহ ঢাকায় অধ্যায়নরত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নের্তৃবৃন্দ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial