প্রধান সূচি

সাংবাদিক লিটন বাশারের অকাল মৃত্যুতে

ভান্ডারিয়া প্রেসক্লাবের উদ্যোগে শোক সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত

ভান্ডারিয়া প্রতিনিধি :

দৈনিক ইত্তেফাকের বরিশাল ব্যুরো প্রধান ও বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক লিটন বাশারের অকাল মৃত্যুতে তার রুহের মাগফিরাত কামনায় ভান্ডারিয়া উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে প্রেসক্লাবের কার্যালয় সংলগ্ন চত্বরে এক শোক সভা, মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে আয়োজিত সভায় প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও ইত্তেফাকের ভান্ডারিয়া সংবাদদাতা কাজী ফজলুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, জাতীয়পার্টি জেপির উপজেলা যুগ্ন আহবায়ক ও সাবেক সদর ইউপি চেয়ারম্যান মো. গোলাম সরওয়ার জোমাদ্দার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ফাইজুর রশিদ খশরু জোমাদ্দার, বিএনপি নেতা মো. আলমগীর হোসেন, উপজেলা দূপ্রক সভাপতি হাওলাদার আব্দুর রশিদ মাস্টার, উপজেলা যুবলীগের আহবায়ক এমামুল কবির টিপু তালুকদার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম মিলন, সাংবাদিক মো. রিয়াজ মাহম্মুদ মিঠু, শঙ্কর জীৎ সমদ্দার, মামুন হোসেন,বাহাদুর সরদার, মো. শহিদুল ইসলাম প্রমূখ। পরে সদ্য প্রয়াত লিটন বাশারের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন মো. লোকমান হোসেন।

এসময় অন্যান্যের মধ্যে দোয়ায় শরিক হন ভান্ডারিয়া থানার ওসি তদন্ত সেখ আউয়াল কবির, মজিদা বেগম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফারুকুজ্জামান মন্টু, হেতালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান, পৌর কাউন্সিলর মো. আফজাল আকন, উপজেলা ছাত্রলীগের সভাপতি এহসাম হাওলাদার, সাধারণ সম্পাদক মো. খায়রুল ইসলাম কাইয়ুম জোমাদ্দার, বিভিন্ন পত্রিকায় কর্মরত সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ দোয়ায় শরিক হন।

উল্ল্যেখ, গত মঙ্গলবার সাংবাদিক লিটন বাশার বরিশালে হৃদ রোগে আক্রান্ত হয়ে অকাল মৃত্যুবরণ করেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial