প্রধান সূচি

অল্পের জন্য রক্ষা পেল ৪০ জন বাসযাত্রী

মঠবাড়িয়ায় সাকুরা বাস খাদে ॥ ১২ রুটে যান চলাচল বন্ধ

মঠবাড়িয়া প্রতিনিধি :

মঙ্গলবার রাতে ঢাকা থেকে মঠবাড়িয়ার উদ্দেশ্যে ছেড়ে আসা সাকুরা বাস বুধবার ভোর রাতে নিয়ন্ত্রণ হারিয়ে মঠবাড়িয়া-চরখালী সড়কের বুধাই বাড়ি নাম স্থানের কালভার্ড সংলগ্ন ডোবায় পড়ে যায়। এতে অল্পের জন্য প্রাণে রক্ষা পায় ৪০ জন বাসযাত্রী।

প্রত্যক্ষদর্শী আজিজুর রহমান জানান, ভোর সাড়ে চারটার দিকে মঠবাড়িয়া গামী যাত্রীবাহী সাকুরা পরিবহন (ঢাকা মেট্টো ব-১১-৪৮০৪) নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের বাইরে চলে গেলেও বাস ও যাত্রীদের কোন ক্ষতি হয়নি।

বাসটি খাদে পড়ার কারণে মঠবাড়িয়ার সাথে ঢাকা, খুলনা, বরিশাল, চাপাইনবাবগঞ্জসহ ১২ রুটের যান চলাচল বুধবার সকাল থেকে বন্ধ রয়েছে। ফলে ঈদের ছুটির পর কর্মমুখী মানুষ ভোগান্তিতে পড়েছে।

মঠবাড়িয়া থানার এসআই মোল্লা রমিজ জাহান জুম্মা জানান, বাসটি খাদে পড়ার কারণে মঠবাড়িয়ার সাথে সকল রুটের যান চলাচল বন্ধ রয়েছে। তবে মটরসাইকেলসহ পথচারী চলাচলের ব্যবস্থা করা হয়েছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial