প্রধান সূচি

মঠবাড়িয়ায় দুর্বৃত্তদের আগুনে একটি পরিবারের বাঁচার অবলম্বন পুড়ে ছাই

মঠবাড়িয়া প্রতিনিধি :

মঠবাড়িয়ায় সোমবার দিবাগত গভীর রাতে দুর্বৃত্তদের আগুনে সাদ্দাম হোসেন নামের এক যুবকের জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বন মাহিন্দ্র আলফা গাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। সাদ্দাম হোসেন পৌর শহরের ৯নং ওয়ার্ড সবুজ নগর দক্ষিণ থানাপাড়া এলাকার মৃত সোবাহান মিয়ার ছেলে। এঘটনায় সাদ্দাম হোসেন মঙ্গলবার রাতে মঠবাড়িয়া থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে।

ডায়েরী সূত্রে জানাগেছে, প্রতিদিনের মতো সাদ্দাম হোসেন নিজের মাহিন্দ্র গাড়ি চালিয়ে মঠবাড়িয়া পৌর শহরের থানাপাড়া এলাকার ডৌয়াতলা মাহেন্দ্র স্ট্যান্ডে মাহিন্দ্রটি রেখে ঘুমাতে যায়। হঠাৎ রাত আড়াইটার দিকে সাদ্দামের মামা বাবুল সরদারের ডাক চিৎকারে তার ঘুম ভেঙ্গে যায়। ঘুম ভেঙ্গে সাদ্দাম ঘর থেকে বের হয়ে দেখতে পায় আগুনের লেলিহান শিখায় তার স্বপ্নের মাহিন্দ্র পুড়ছে। পরে স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। ততক্ষনে মাহিন্দ্রটির অর্ধেকের বেশি অংশ পুড়ে ছাই হয়ে গেছে।

সাদ্দাম হোসেন জানান, কে বা কারা ক্ষতি সাধনের উদ্দেশ্যে পেট্রোল ঢেলে তার মাহিন্দ্রটিতে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। কয়েকটি এনজিও থেকে লোন নিয়ে মাহিন্দ্রটি কিনে তিনি নিজেই মঠবাড়িয়া-ডৌয়াতলা সড়কে যাত্রী নেয়া আনা করতেন। তার পরিবারের ৫ সদস্যের সংসার ওই মাহিন্দ্রটির আয়ের টাকায় চলতো। মাহিন্দ্রটি পুড়ে এখন সে নিঃস্ব হয়ে গেছে। ওই মাহিন্দ্রটি পুনরায় সচল করতে প্রায় দেড় লাখ টাকা খরচ হবে। এতো টাকা সে কোথায় পাবে? আর কিভাবেই বা এনজিও থেকে লোন নেয়া কিস্তির টাকা পরিশোধ করবে?

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ কে এম তারিকুল ইসলাম জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial