বাগেরহাটে জেলা প্রশাসনের ইফতার মাহফিল অনুষ্ঠিত
বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাট জেলা প্রশাসনের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে শহরের দশানীস্থ সার্কিট হাউজ মিলনায়তনে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক তপন কুমার বিশ^াসের সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন, সমাজ কল্যান মন্ত্রানালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বাগেরহাট সদর আসনের সংসদ সদস্য আলহাজ¦ এ্যাড. মীর শওকাত আলী বাদশা।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকারের উপ-পরিচালক মোঃ শফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মমিনুর রশীদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মামুন উল হাসান, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মোজাফ্ফর হোসেন, পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্তকর্তা মোঃ সাইদুল ইসলাম, সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী মোঃ আনিছুজ্জামান মাসুদ, নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মান্নান তালুকদার, আইনজীবী সমিতির সভাপতি ড. এ্যাড. আজাদ ফিরোজ টিপু প্রমুখ।
এছাড়াও ইফতার মাহফিলে সাংবাদিক, সুশিল সামাজসহ জেলা প্রশাসনের সকল কর্মকর্তা ও গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
