প্রধান সূচি

পিরোজপুরে বিএনপি অফিসে দুর্বৃত্ত হামলা

ষ্টাফ রিপোর্টার :

পিরোজপুর জেলা বিএনপি অফিসে বিএনপি’র একাংশের ডাকা সংবাদ সম্মেলনে হামলা চালিয়েছে একদল দুর্বৃত্ত। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শহরের পোস্ট অফিস সড়কের জেলা বিএনপির কার্যালয়ে জেলা বিএনপির একাংশের পক্ষে ব্যারিষ্টার এম সরোয়ার হোসেন এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

সংবাদ সম্মেলন শুরু করার পাঁচ মিনিটের মাথায় লাঠি ও জিআই পাইপ নিয়ে একদল দুর্বৃত্ত বিএনপি অফিসের ওপর হামলা চালায়। এ সময় অফিসের জানালা ও দরজায় আঘাত করে ভাঙার চেষ্টা চালায় দুর্বৃত্তরা। এ সময় বিএনপি অফিসের মধ্যে বেশ কয়েকজন সাংবাদিক অবরুদ্ধ হয়ে পড়েন। পরে পুলিশ এসে সাংবাদিকদের নিরাপদে নিয়ে যায় এবং তাৎক্ষনিকভাবে সংবাদ সম্মেলন বন্ধ করে ক্ষোভ প্রকাশ করে বিএনপি নেতারা।

পরে সাংবাদিকদের কাছে সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য পৌছে দেন বিএনপি নেতারা। লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য একেএমএ আউয়াল (সাইদুর রহমান) হলফনাফায় মিথ্যা তথ্য দেওয়ায় তার সদস্য পদ বাতিলের রিট পিটিশন দায়ের করেন মেজর (অবঃ) ব্যারিষ্টার এম সরোয়ার হোসেন। এছাড়া তিনি পেনাখালী গ্রাম জ¦ালিয়ে দেয়া, হিন্দুদের বাড়ি দখলের প্রতিবাদ করায় সংসদ সদস্য আউয়ালের লোকজন বেশ কয়েকবার তার (ব্যারিষ্টার সরোয়ার) ওপর হামলা চালায়।

লিখিত বক্তব্যে ব্যারিষ্টার সরোয়ার জানান, পিরোজপুরের রাজনীতিতে বিএনপির একটি গ্রুপ আওয়ামী লীগের সাথে লিয়াজো করে চলে। তারা বিএনপির বড় বড় পদ দখল করে আছেন। কিন্তু তাদের বিরুদ্ধে কোন মামলা হয়নি। নি¤œমানের নেতৃত্বের কারণে পিরোজপুর জেলা বিএনপি মূলতঃ আওয়ামী লীগের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছে। এ বিষয়ে দলের শীর্ষ পর্যায়ে বহুবার লিখিতভাবে জানানো হয়েছে। সংবাদ সম্মেলনে হামলার ব্যাপারে ব্যারিস্টার সরোয়ার বলেন, যুবলীগের একটি গ্রুপ বিএনপির একাংশের মদদে এ সংবাদ সম্মেলনে হামলা করেছে। তিনি বলেন, আমি বিএনপির একাংশের করা সংবাদ সম্মেলনের প্রতিবাদে সংবাদ সম্মেলনের আয়োজন করেছি। এখানে যুবলীগের পেটোয়া বাহিনী দিয়ে হামলার কারণ কি? এতে প্রমাণিত হয় জেলা বিএনপি এখন আওয়ামী লীগের এজেন্টা বাস্তবায়ন করে চলেছে।

সাংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে পিরোজপুর জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক পৌর চেয়ারম্যান এমডি লিয়াকত আলী শেখ বাদশা, সহ-সভাপতি ও নাজিরপুর উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে জেলা বিএনপির সভাপতি গাজী নুরুজ্জামান বাবুল বলেন, বিএনপি অফিস দলের নেতাকর্মী সকলের জন্য উম্মুক্ত। সেখানে একদল দুর্বৃত্তরা হামলা করে ভাংচুর করেছে। আমি এর তীব্র নিন্দা জানাই। তবে হামলাকারীদের নাম-ঠিকানা পেলে আইনী ব্যবস্থা নেব।

পিরোজপুর সদর থানার ওসি মাসুমুর রহমান বিশ্বাস জানান, বিএনপি অফিসে এক পক্ষের সংবাদ সম্মেলন ছিল। সে সময়ে যুবলীগের একটি গ্রুপ বিএনপি অফিসের সামনে দিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। তবে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial