প্রধান সূচি

পাইকগাছায় মেডিকেল এ্যাসিস্টানের বিরুদ্ধে ক্লিনারকে মারপিট করার অভিযোগ

পাইকগাছা প্রতিনিধি :

পাইকগাছায় মেডিকেল এ্যাসিস্টান শাকিল হোসেন রেজার বিরুদ্ধে ক্লিনার জেসমিন নাহারকে মারপিট করে আহত করার অভিযোগ উঠেছে। আহত জেসমিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রাপ্ত অভিযোগ জানাগেছে, কপিলমুনি ১০ শয্যা হাসপাতালের ক্লিনার জেসমিন নাহার (৩৫) ঘটনার দিন বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে অসুস্থ্য ছেলের চিকিৎসার সহায়তার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী সঞ্জিত সরকার ও ক্যাসিয়ার নার্গিস বানুর নিকট আসেন। এ সময় প্রধান সহকারীর কক্ষেই আকর্ষিক ভাবে উপস্থিত হন ১০ শয্যা হাসপাতালের মেডিকেল এ্যাসিস্টান শাকিল হোসেন রেজা। ক্লিনার জেসমিন নাহার জানান, শাকিল হোসেন আমাকে দেখেই অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। আমি এর প্রতিবাদ করতে গেলে আমার উপর চড়াও হয়ে মারপিট শুরু করে। আমাকে কিল ঘুষি মারতে মারতে এক কক্ষ থেকে আরেক কক্ষে নিয়ে গিয়ে দেওয়ালের সঙ্গে ধাক্কা দেয়। পরে উপস্থিত অন্যান্য কর্মচারী ও লোকজন ছুটে এসে আমাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ব্যাপারে জেসমিনের সাথে আমার ব্যক্তিগত একটু ঝামেলা হয়েছে বলে স্বীকার করেছেন মেডিকেল এ্যাসিস্টান শাকিল হোসেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত মেডিকেল এ্যাসিস্টানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছিল।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial