বাগেরহাটে আগুনে পুড়ে গেছে দুইটি বসত ঘর, তিন লক্ষাধিক টাকার ক্ষতি
বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাটের মোংলার মিঠাখালীতে আগুনে পুড়ে গেছে দুইটি বসত ঘর। বৃহস্পতিবার রাতে বৈদ্যুতি শর্ট সার্কিট থেকে লাগা আগুনে মুহুর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে গেছে দুইটি ঘর ও ঘরের সকল আসবাবপত্র। ক্ষতিগ্রস্থ পরিববার ও মিঠাখালী ইউপি চেয়ারম্যান ইস্ররাফিল হাওলাদার জানান, মিঠাখালী পূর্ব পাড়ার এটিসি সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন দেলোয়ার হাওলাদারের বাড়ীর বসত ঘরের চার্জার থেকে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। মুহুর্তের মধ্যে আগুন বসত ঘর ও রান্না ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে শহরের নতুন বাস ষ্ট্যান্ড সংলগ্ন ফায়ার ষ্টেশনের সদস্যরা ঘটনাস্থলে পৌছানেরা আগেই ঘর দুইটি ও সকল আসবাবপত্র পুরোপুরি আগুনে পুড়ে যায়। এতে প্রায় আড়াই থেকে তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী ক্ষতিগ্রস্থ পরিবারের। অগ্নিকান্ডের খবর পেয়ে তাৎক্ষনিক ক্ষতিগ্রস্থ বাড়ী পরিদর্শন করে প্রয়োজন মত সাহায্যের আশ্বাস দিয়েছেন ইউপি চেয়ারম্যান ইস্রফিল হাওলাদার। বাড়ীর মালিক দেলোয়ার হাওলাদার বলেন, আমি দিন মজুরের কাজ করি। আর আমার একমাত্র ছেলে সাবের হাওলাদার রাজমিস্ত্রীর কাজ করে। দুই বাপ-বেটা সারা জীবন যা উপার্জন করে ছিলাম তা আগুনে পুড়ে শেষ। আগুন লাগার পর ঘর থেকে একটা সুতাও বের করতে পারি নাই। তবে আগুনে ঘরের সব কিছু পুড়ে ছাই হয়ে গেলেও পুড়েনি একমাত্র কোরআন শরীফ। তিনি আরো বলেন, চেয়ারম্যান ই¯্রাফিল হাওলাদার এসে সাহায্য দেয়ার কথা বলেছেন। সরকারী সাহায্য ছাড়া কোনভাবেই আমাদের ঘর তোলার সামর্থ নেই। এখন বাড়ীর উঠানেই রাত কাটাতে হবে।
