প্রধান সূচি

পাইকগাছায় গৃহবধুকে যৌন নীপিড়ন মামলায় আটক- ১

পাইকগাছা প্রতিনিধি :

পাইকগাছায় গৃহবধুকে যৌন নীপিড়ন করার অভিযোগে থানায় মামলা হয়েছে। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে পুলিশ।

প্রাপ্ত অভিযোগে জানাগেছে, উপজেলার রাড়লী দক্ষিণপাড়া গ্রামের রণজিৎ মন্ডলের স্ত্রী আরতী মন্ডল (৪০) কে একই এলাকার দূর্গাচরণ বিশ্বাসের ছেলে সুভাষ বিশ্বাস (৫৫) বিভিন্ন সময়ে কুপ্রস্তাব দিয়ে আসছিল। ঘটনার দিন গত ২ মে সকাল সাড়ে ৮ টার দিকে নিজ বসতবাড়ীতে সুভাষ আরতীকে যৌন নীপিড়ন করে। এ ঘটনায় আরতীর ছেলে উত্তম মন্ডল বাদী হয়ে সুভাষ ও সঞ্জয় মন্ডলকে আসামী করে থানায় মামলা করে। যার নং- ১৬, তাং ০৬/০৬/১৭ ইং। এ ঘটনায় পুলিশ মূল আসামীকে আটক করে জেল হাজতে পাঠিয়েছে। তবে সুভাষ ও তার পরিবারের লোকজন মামলা তুলে নিতে আরতীর পরিবারকে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করা হচ্ছে বলে অভিযোগ করেছেন মামলার বাদী ও তার পরিবার।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial