দৈনিক তথ্য দর্পন পত্রিকার উদ্যোগে ইফতার মাহফিল
স্টাফ রিপোর্টার :
দৈনিক তথ্য দর্পন পত্রিকার উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে শুক্রবার এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সেখ। এ সময় উপস্থিত ছিলেন, সিনিয়র আইনজীবী এ্যাড.এম.এ. মান্নান, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডঃ খান মোঃ আলাউদ্দিন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আঃ লতিফ মজুমদার, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক জাহাঙ্গীর হোসেন নান্না পোদ্দার, প্রেসক্লাবের সাবেক সভাপতি গৌতম নারায়ন চৌধুরী, সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার এম.এ.রব্বানী ফিরোজ, যুগান্তর ও বিটিভি প্রতিনিধি এস.এম. পারভেজ, তথ্য দর্পনের প্রকাশক ও প্রেসক্লাব সভাপতি শফিউল হক মিঠু, পৌর কাউন্সিলর আঃ সালাম বাতেন, সাদউল্লাহ লিটন, সুপ্র–জেলা সম্পাদক মাইনুল আহসান মুন্না, প্রেসক্লাব সহ-সভাপতি খালিদ আবু, সাংবাদিক শিরিনা আফরোজ, তথ্য দর্পনের নির্বাহী সম্পাদক খেলাফত হোসেন খসরু, সাংবাদিক ফিরোজ আহম্মেদ, হাসান মামুন, মাহামুদুর রহমান মাসুদ, মিজানুর রহমান মিজান, মশিউর রহমান রাহাত, ইমাম হোসেন মাসুদ, হাবিবুর রহমান, জিয়াউল হক, গাজী নাসির উদ্দিন সেলিমসহ সরকারী বেসরকারী বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ এবং তথ্য দর্পন পত্রিকা পরিবারের সদস্যরা। এসময় দোয়া মোনাজাত পরিচালনা করেন সাংবাদিক মোঃ দেলোয়ার হোসেন।
