প্রধান সূচি

কাউখালীতে তিনটি বেকারীকে জরিমানা

কাউখালী প্রতিনিধি :

জেলার কাউখালী উপজেলায় অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন ও বাজারজাতকরণ করায় তিনটি বেকারীকে ১১ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লাবনী চাকমা এ জরিমানা করেন।

র‌্যাব-৮ এর ডিএডি শাহরিয়ার জানান, কাউখালী শহরের তিনটি বেকারীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করায় অভিযান চালানো হয়। এ সময় কাউখালী শহরের বাসস্ট্যান্ড এলাকায় নিপা বেকারীকে পাঁচ হাজার টাকা, মধ্য বাজারের রুমী কনফেকশনারীকে পাঁচ হাজার টাকা, ও গারতা এলাকার মিজান বেকারীকে এক হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

 

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial