ভান্ডারিয়ায় বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক ফুটবল টুর্নামেন্ট || তেলিখালী ইউনিয়নের ২টি স্কুল চ্যম্পিয়ন
ভান্ডারিয়া প্রতিনিধি :
জেলার ভান্ডারিয়া উপজেলায় বুধবার বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু-বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’র ফাইনাল খেলা স্থানীয় হাসপাতাল মাঠে অনুষ্ঠিত হয়।
বিকেল সাড়ে ৪ টায় খেলা শুরু হয়। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা প্রাথমিক গোল্ডকাপ টুর্নামেন্টে জৈষ্ঠ্যের প্রচন্ড তাপের মধ্যেও ৪০ মিনিটের খেলায় জয়ের প্রত্যাশা নিয়ে প্রথমে মাঠে নেমে (বালিকাদের মধ্যে) উপজেলার তেলিখালী ইউনিয়নের ১৬৩নং হরিনপালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ফারজানার পায়ে খেলার দ্বিতীয়ার্ধে ১-০ গোলে ১৪৬নং দক্ষিণ পশ্চিম ইকড়ি সরকারি বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় এবং বালকে একই ইউনিয়নের ৩৪নং দক্ষিণ গোলবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী বশিরুলের পায়ে খেলার দ্বিতীয়ার্ধে ১-০ গোলে ভান্ডারিয়া পৌর সভার ৬৯নং উত্তর ভান্ডারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যম্পিয়ন হয়।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার।
খেলা শেষে পুরস্কার বিতরণী সভায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সেখ আব্দুল গনির সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, জাতীয়পার্টি জেপির উপজেলা যুগ্ন আহবায়ক পৌর কাউন্সিলর মোঃ গোলাম সরওয়ার জোমাদ্দার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ ফাইজুর রষিদ খশরু জোমাদ্দার, ইউপি চেয়ারম্যান মোঃ এনামুল করিম পান্না, মোঃ হুমায়উন কবির, উপজেলা যুবলীগের আহবায়ক এনামুল কবির টিপু তালুকদার, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মিজানুর রহমান, ফারহানা আফরোজ, মোঃ এমাদুল হক, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ছোহরাব হোসেন, উপজেলা ইনেস্টেক্টর মোঃ ইব্রাহীম খান, বিজয়ী স্কুলের প্রধান শিক্ষক হাসি রানী, সালমা আক্তার প্রমূখ।
