প্রধান সূচি

Wednesday, May 24th, 2017

 

কলেজ ছাত্র সারাফাত বাঁচতে চায় !

ষ্টাফ রিপোর্টার : পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের অনার্স গণিত বিভাগের ছাত্র মোঃ সারাফাত খান (২১)। সে অত্যন্ত গরীব ও মেধাবী ছাত্র। সে ২০১৪ সালে মার্চ মাসে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে মেরুদন্ড ও দুই পায়ে কোন শক্তি পায় না। চিকিৎসকরা বলেছেন স্পাইন, ব্রেইন ও ¯œায়ু এর দুরারোগ্য রোগে আক্রান্ত সারাফাত। কিন্তু অর্থাভাবে চিকিৎসা করাতে না পারায় চার বছর ধরে বিছানায় শুয়ে মৃত্যুর প্রহর গুনছে। সারাফাত পিরোজপুর জেলার ইন্দুরকানি উপজেলার লাহুড়ী গ্রামের দিনমজুর মোঃ সরোয়ার খানের ছেলে। মেধাবী সারাফাতকে নিয়ে তার দরিদ্র বাবা মা অনেক স্বপ্ন দেখেছিল। কিন্তু সারাফাত ২০১৪ সালের মার্চবিস্তারিত পড়ুন


বিদ্যুতের ভোগান্তি নিয়েই শুরু হচ্ছে রমজান

কন্ঠ রিপোর্ট : পিরোজপুরসহ দেশজুড়ে চলছে লোডশেডিং। মাত্রাতিরিক্ত গরম আর ঘন ঘন লোডশেডিং মানুষের জীবনকে অতিষ্ঠ করে তুলেছে। এ অবস্থায় আগামী রবিবার (চাঁদ দেখা সাপেক্ষে) থেকে শুরু হচ্ছে মুসলমানদের পবিত্র রমজান মাস। রমজানের আগে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হবে কিনা- তা নিয়ে শঙ্কা রয়েছে। গত সপ্তাহে বিদ্যুৎ বিভাগের এক বিজ্ঞপ্তিতে উত্তরাঞ্চলে চাহিদা মতো বিদ্যুৎ সঞ্চালন সম্ভব হচ্ছে না বলে দুঃখ প্রকাশ করা হয়েছে। এছাড়া প্রাকৃতিক দুর্যোগের কারণে সম্প্রতি একটি জাতীয় গ্রিড লাইনের টাওয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানানো হয়েছে। এ অবস্থায় রমজানে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক নাও হতে পারে। বিদ্যুৎ মন্ত্রণালয় সূত্রে জানাবিস্তারিত পড়ুন


প্রিমিয়ার ব্যাংক যেন বিএইচ হারুনের পৈত্রিক সম্পত্তি !

বিশেষ প্রতিনিধি : কখনও প্রিমিয়ার ব্যাংকে অন্যের হিসাব থেকে অর্থ উত্তোলন কখনও বা মর্টগেজ ছাড়া ঋণ নেয়া থেকে শুরু এমন কোন অনিয়ম নেই যা এমপি বিএইচ হারুন করেন নি। ভাইস চেয়ারম্যান থাকার সুবাদে হারুন সেখানে নিজস্ব একটি শক্তিশালি সিন্ডিকেট গড়ে তুলেছিলেন। এই সিন্ডিকেটের বাইরে সেখানে কোনও ঋণ অনুমোদন, কারো প্রমোশন, বদলি কিছুই হতো না। বিএইচ হারুন ব্যাংকটির শীর্ষ কর্মকর্তাদের সাথে নিয়েই অনেকটা নিজের পৈত্রিক সম্পত্তি বানিয়েছিলেন প্রিমিয়ার ব্যাংককে। জানা গেছে, নিয়ম-নীতির তোয়াক্কা না করে এসব অনিয়ম করেও ক্ষমতার দাপটে পার পেয়ে গেছেন বার বার। সম্প্রতি বনানীর বিএইচ হারুনের মালিকানাধীন রেইনট্রিবিস্তারিত পড়ুন


ভান্ডারিয়ায় ১২২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ভান্ডারিয়া প্রতিনিধি :       জেলার ভান্ডারিয়ায় বুধবার বিকেলে পৌর শহরের বাসষ্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে বাবুল হাওলাদার (৫৫) নামের এক মাদক ব্যবসায়ীকে ১২২ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করেছে বরিশাল র‌্যাব ৮ এর সদস্যরা। র‌্যাব সূত্রে জানাগেছে, মাদক দ্রব্য নিয়ন্ত্রনে তারা অব্যাহত অভিযান চালিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে বাবুলকে আটক করার পর তার দেহ তল্লাশী করে ওই ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে র‌্যাব সদস্যরা। এ বিষয়ে র‌্যাবের ডিএডি মোঃ শাহরিয়ার কবির বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে ভান্ডারিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন।


কাউখালীতে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

কাউখালী প্রতিনিধি : কাউখালীতে বুধবার সকালে অভিযান চালিয়ে ইয়াবা ও গাজাঁসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সদস্যরা। এরা হলেন পারসাতুরিয়া গ্রামের সাইয়েদ আলীর ছেলে আঃ রহিম (৪০), রাজাপুরের গালুয়া গ্রামের সৈয়দ বশির উদ্দিনের ছেলে জিয়াদুল ইসলাম জোহাদ (২৮)। পিরোজপুর জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক হাওলাদার সিরাজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকাল দশটার দিকে কাউখালীর পার সাতুরিয়া গ্রামের আব্দুর রহিমের বাড়ি অভিযান চালায়। এ সময় ওই বাড়ি থেকে রহিম ও জিয়াদুলকে ৩১ পিচ ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজা  সহ গ্রেফতার করে। এ ঘটনায় কাউখালীবিস্তারিত পড়ুন


ভান্ডারিয়ায় বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক ফুটবল টুর্নামেন্ট || তেলিখালী ইউনিয়নের ২টি স্কুল চ্যম্পিয়ন

  ভান্ডারিয়া প্রতিনিধি : জেলার ভান্ডারিয়া উপজেলায় বুধবার বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু-বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’র ফাইনাল খেলা স্থানীয় হাসপাতাল মাঠে অনুষ্ঠিত হয়। বিকেল সাড়ে ৪ টায় খেলা শুরু হয়। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা প্রাথমিক গোল্ডকাপ টুর্নামেন্টে জৈষ্ঠ্যের প্রচন্ড তাপের মধ্যেও ৪০ মিনিটের খেলায় জয়ের প্রত্যাশা নিয়ে প্রথমে  মাঠে নেমে (বালিকাদের মধ্যে) উপজেলার তেলিখালী ইউনিয়নের ১৬৩নং হরিনপালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ফারজানার পায়ে খেলার দ্বিতীয়ার্ধে ১-০ গোলে ১৪৬নং দক্ষিণ পশ্চিম ইকড়ি সরকারি বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় এবং বালকে একই ইউনিয়নের ৩৪নং দক্ষিণ গোলবুনিয়া সরকারি প্রাথমিকবিস্তারিত পড়ুন


আরিফুল সভাপতি : ইলিয়াছ সম্পাদক || ইন্দুরকানীতে ওয়ার্ড যুবলীগের সম্মেলন

  ইন্দুরকানী প্রতিনিধি : ইন্দুরকানীতে কালাইয়া ওয়ার্ড আওয়ামী-যুবলীগের সম্মেলনে আরিফুল সভাপতি ইলিয়াছ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার পত্তাশী ইউনিয়নের ২২নং মধ্য কালাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ২নং কালাইয়া ওয়ার্ড যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ বাদশা শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগ নেতা মোঃ সাইদুর রহমান সাইদ, মোঃ মাহবুব আলম ফকির, বদিউজ্জামান বাদল, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী দিলরুবা মিলন, উপজেলা যুবলীগের সভাপতি আঃ রাজ্জাক মাতুব্বর, সহ-সভাপতি মোঃ মেহেদী হাসান রিপন, আঃ মজিদ, সাংগঠনিক সম্পাদক আবুবকর সিদ্দিক লাভলু, যুগ্ম সম্পাদক মাসুদ রানা, বালিপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃবিস্তারিত পড়ুন


মুন্নি সভাপতি : সুকমল সম্পাদক || ভান্ডারিয়ায় ছাত্র ইউনিয়নের উপজেলা কমিটি গঠিত

  ভান্ডারিয়া প্রতিনিধি : বাংলাদেশ ছাত্র ইউনিয়নরে ভান্ডারিয়া উপজেলা সংসদের ৩য় সম্মেলন মঙ্গলবার উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। সকালে জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন অনুষ্ঠানের উদ্বোধক সাবেক ছাত্র নেতা মুক্তিযোদ্ধা তপন বসু। আলোচনা সভায় উপজেলা সংসদের সাবেক আহবায়ক শাহানা আক্তার মুন্নির সভাপতিত্বে বক্তব্য রাখেন, ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় নেতা লিটন নন্দী, পিরোজপুর জেলা সভাপতি খ.ম মিরাজ, সাধারণ সম্পাদক সান্তনু হালদার, উপজেলা সংসদের হিমেল মাহম্মুদ প্রমূখ। পরে উপস্থিত সকলের সিদ্ধান্ত অনুযায়ী শাহানা আক্তার মুন্নিকে সভাপতি ও সুকমল হালদারকে সাধারণ সম্পাদক এবং রাজু আহম্মেদকে সাংগঠনিক সম্পাদক করে ১৯ সদস্য বিশিষ্টবিস্তারিত পড়ুন


পাইকগাছায় সামাজিক নিরাপত্তা বেষ্টনী বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছা ইউপি চেয়ারম্যান, সচিব, পিআইসি মেম্বর ও ট্যাগ অফিসারদের সামাজিক নিরাপত্তা বেষ্টনী বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।এসএনএসপি প্রকল্প ডিডিএম ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসান। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহানারা খাতুন, সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রশান্ত কুমার রায়, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম। প্রশিক্ষণ কর্মশালায় রিসোর্স পার্সন ছিলেন মোঃ মানিক হাওলাদার। বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান দিবাকর বিশ্বাস, এসএম এনামুল হক, কেএম আরিফুজ্জামানবিস্তারিত পড়ুন


পাইকগাছায় অভিভাবক-শিক্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে ২০১৮ সালের এসএসসি পরীক্ষার্থীদের লেখাপড়ার মানোন্নয়নে অভিভাবক- শিক্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে প্রধান শিক্ষক মোঃ আব্দুল গফফারের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, শিক্ষক খালেকুজ্জামান, দীলিপ দাশ, ইসমাইল হোসেন, ইমরুল ইসলাম, প্রদীপ শীল, রহমত আলী, অনিমেষ হরি, সাংবাদিক আব্দুল আজিজ, অভিভাবক ও ইউপি চেয়ারম্যান গাজী জুনায়েদুর রহমান, অধ্যক্ষ আজহার আলী, এ্যাডঃ ইদ্রিসুর রহমান মন্টু, আব্দুল করিম, প্রভাষক শফিকুল ইসলাম, রবীন্দ্রনাথ বিশ্বাস, আফরা নাজলীন, নাদিরা হায়দার, শাহাজান খান ও সেলিনা পারভীন।


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial