প্রধান সূচি

Wednesday, May 24th, 2017

 

পিরোজপুরে চেক জালিয়াতি মামলায় সোনালী ব্যাংকের তিন কর্মকর্তা দুদকের হাতে গ্রেফতার

ষ্টাফ রিপোর্টার : পিরোজপুরে চেক জালিয়াতি ও প্রতারণা মামলায় দুদক সোনালী ব্যাংকের তিন কর্মকর্তাকে গ্রেফতার করেছে। আজ বুধবার সকাল ১০টায় সোনালী ব্যাংকের সহকারী মহা-ব্যবস্থাপকের কার্যালয় থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, সিনিয়র প্রিন্সিপাল অফিসার সুভাষ চন্দ্র চক্রবর্তী ও মোঃ রুহুল আমিন এবং প্রিন্সিপাল অফিসার শেখ আব্দুর রহমান । গ্রেফতার অভিযানে নেতৃত্ব দানকারী দুদুকের বরিশাল বিভাগীয় পরিচালক মোঃ আক্তার হোসেন সাংবাদিকদের জানান, আটক ব্যক্তিরা ২০১২ সালের ৬ নভেম্বরে দুদুকের দায়ের করা একটি দুর্নীতি দমন মামলার আসামী। পিরোজপুর জেলা রেজিস্ট্রারের অফিসের সহকারী ও মুদ্রাক্ষরিক অঞ্জন কুমার দাসের বিরুদ্ধে চেক জালিয়াতির মাধ্যমেবিস্তারিত পড়ুন


চাকরি জাতীয়করণের দাবীতে পিরোাজপুরে বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির স্মারকলিপি প্রদান

ষ্টাফ রিপোর্টার :  বেসরকারি সরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ ও কমর্তরত শিক্ষকদের চাকরি সরকারি করণের লক্ষ্যে বেসরকারি সরকারি প্রাথমিক বিদ্যালয় পিরোজপুরে শাখা স্মারকলিপি প্রদান করেছে। আজ বুধবার জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর এ স্মারকলিপি প্রদান করেন তারা। এর আগে সকাল ১১ টায় তার মিছিল সহকারে জেলা প্রশাসকের কার্যালয়ে যান। এ সময় উপস্থিত ছিলেন বেসরকারি সরকারি প্রাথমিক বিদ্যালয় পিরোজপুর জেলা শাখার আহবায়ক মোঃ দেলোয়ার হোসেন, সদস্য সচিব মোঃ আল আমিন, সদস্য পরিতোষ রায় প্রমুখ।


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial