কাউখালীতে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
কাউখালী প্রতিনিধি :
কাউখালীতে বুধবার সকালে অভিযান চালিয়ে ইয়াবা ও গাজাঁসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সদস্যরা।
এরা হলেন পারসাতুরিয়া গ্রামের সাইয়েদ আলীর ছেলে আঃ রহিম (৪০), রাজাপুরের গালুয়া গ্রামের সৈয়দ বশির উদ্দিনের ছেলে জিয়াদুল ইসলাম জোহাদ (২৮)।
পিরোজপুর জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক হাওলাদার সিরাজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকাল দশটার দিকে কাউখালীর পার সাতুরিয়া গ্রামের আব্দুর রহিমের বাড়ি অভিযান চালায়। এ সময় ওই বাড়ি থেকে রহিম ও জিয়াদুলকে ৩১ পিচ ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজা সহ গ্রেফতার করে।
এ ঘটনায় কাউখালী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।
Please follow and like us:
« ভান্ডারিয়ায় বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক ফুটবল টুর্নামেন্ট || তেলিখালী ইউনিয়নের ২টি স্কুল চ্যম্পিয়ন (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) ভান্ডারিয়ায় ১২২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার »
