প্রধান সূচি

তেলিখালী ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট বিষয়ক সভা অনুষ্ঠিত

ভান্ডারিয়া প্রতিনিধি :

ভান্ডারিয়া উপজেলার ৩নং তেলিখালী ইউনিয়ন পরিষেদ সভাকক্ষে ২০১৭-১৮ অর্থবছরের উন্মুক্ত বাজেট বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিবছরের ন্যায় এবছরও রবিবার সকালে ওই ইউনিয়নের ২ কোটি ২৬ লাখ ৫১ হাজার ৮১২ টাকার বাজেট ঘোষণা করা হয়।

ভা-ারিয়া উপজেলা জাতীয়পার্টি (জেপি)’র যুগ্ন আহবায়ক এবং ওই ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত উন্মুক্ত সভায় বক্তব্য রাখেন, ইউপি সচিব আঃ জলিল ফকির, প্যানেল চেয়ারম্যান ইউপি সদস্য মোঃ বাহাউদ্দিন বাদল হাওলাদার, প্রবীণ সমাজ সেবক আঃ বারেক হাওলাদার, মাওলানা নাসির উদ্দিন, ডাক্তার ভূবন মোহন মিস্ত্রী, আঃ ওহাব হাওলাদার, সংরক্ষিত মহিলা মেম্বর মাকসুদা আক্তার, হাওয়া বেগম, শাহিনুর আক্তার প্রমূখ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial